টানা ১৩ ম্যাচ অপরাজিত লিভারপুল, শেষ ষোলোয় বায়ার্ন

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভালো খারাপ দিয়েই লিভারপুল পার করছে এক মৌসুম। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা মাঝে ধাক্কা খেলেও আর্নে স্লটের দল আবারও ছন্দে ফিরেছে। বর্তমানে টানা ১৩ ম্যাচ অপরাজিত লিভারপুল। গত নভেম্বরে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪–১ ব্যবধানে হারের পর থেকে আর একবারও হারের মুখ দেখেনি দলটি। বুধবার চ্যাম্পিয়নস লিগের সপ্তম ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে ৩–০ গোলে জয়ী হয়েছে লিভারপুল। দমিনিক সোবোসলাই মার্শেইয়ের মাঠে লিভারপুলের হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন।  

বিরতির পর ৭২ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কোডি গাকপো দলের তিন নম্বর গোলটি করেন। এই জয়ের পর লিভারপুল ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকায় ৯ নম্বর থেকে ৪ নম্বরে উঠে এসেছে। আগামী সপ্তাহে লিভারপুলের কারাবাগের বিরুদ্ধে খেলবে। সেই ম্যাচটি জিতলে শেষ ষোলোর টিকিটও নিশ্চিত হয়ে যাবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে ৪৮ রানে হারিয়ে প্রথম ম্যাচে জয়ী সূর্যরা

শেষ ষোলোয় বায়ার্ন

অন্যদিকে বায়ার্ন মিউনিখ ১০ জনের দল নিয়েও ইউনিয়ন সাঁ-জিলোয়ার বিপক্ষে ২–০ গোলে জয়ী হয়েছে। হ্যারি কেইন ম্যাচে পেনাল্টি মিস করার পরও জোড়া গোল করেছেন। পাশাপাশি এই জয়ে জার্মান জায়ান্টরা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোও নিশ্চিত করেছে। বুধবার রাতের ম্যাচ শেষে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে ভিনসেন্ট কোম্পানির দল। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে বায়ার্ন পিছিয়ে মাত্র তিন পয়েন্টে। অন্যদিকে, সবার ওপরে রয়েছে বার্সেলোনা। তাদের চেয়ে বায়ার্ন এগিয়ে আছে ৫ পয়েন্টে।

বার্সার জয় 

স্লাভিয়া প্রাহার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও বার্সেলোনা জয় পেয়েছে । প্রাগে খেলতে গিয়ে চেক চ্যাম্পিয়নরা শুরুতেই বার্সাকে ধাক্কা দেয় । ম্যাচের ১০ মিনিটে ভাসিল কুসেইয়ের গোলে এগিয়ে যায়  ।  তারপর  ফেরমিন লোপেজ ৩৪ ও ৪২ মিনিটে জোড়া গোল করে বার্সাকে ম্যাচে ফেরান ।  ৪৪ মিনিটে রবার্ট লেভানডফস্কির আত্মঘাতী গোলে আবার সমতা ফেরায় প্রাহা। বিরতির পর  দানি অলমো ও লেভানডফস্কির গোলে নিশ্চিত হয় বার্সার ৪–২ গোলের জয়। 

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী