লুইস ভ্যান গ্যালের অসুস্থতার খবরে নিস্তব্ধ ফুটবল দুনিয়া

দ্রুত আরোগ্য কামনায় সকলে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কর্কট রোগের শিকার লুইস ভ্যান গ্যাল। নিজের টুইটার হ্যান্ডেলে নিজেই জানিয়েছেন শারীরিক অসুস্থতার কথা। পাশাপাশি এটাও জানিয়ে দেন, কাতার বিশ্বকাপে দলকে তিনিই নেতৃত্ব দেবেন। ভ্যান গ্যালের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে ফুটবলমহলে পিনপতন নিস্তব্ধতা। ম্যানচেষ্টার ইউনাইটেড, বার্সেলোনা এবং বেয়ার্ন মিউনিখ এই তারকা ফুটবলারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন।

ম্যান ইউ-য়ে তাদের টুইটার হ্যান্ডেলে জানিয়েছে, ‘ক্লাবের খেলোয়াড় থেকে সমর্থক প্রত্যেকে ভ্যান গ্যালের পাশে রয়েছে। আমরা প্রত্যেকে এই তারকা ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছি।’

টুইট করে ভ্যান গ্যালের দ্রুত আরোগ্য কামনা করেছে বার্সেলোনা। এই ক্লাবের দু বার ম্যানেজার হয়েছিলেন গ্যাল। ভ্যান গ্যাল ম্যানেজার থাকাকালীন বার্সেলোনা দু বার লা লিগা চ্যাম্পিয়ন হয়েছিল। দলের টুইটার হ্যান্ডেলে ভ্যানের দ্রুত আরোগ্য কামনা করে বলা হয়েছে,’আমরা সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই যুদ্ধে আমরা সকলে আপনার পাশে রয়েছি।’

ভ্যান গ্যালের অসুস্থতার খবর শুনে বিষণ্ণ তাঁর প্রাক্তন ক্লাব বেয়ার্ন মিউনিখ।ভ্যান গ্যালের দ্রুত আরোগ্য কামনা করে বলা হয়েছে,  ’প্রাক্তন বার্সা ম্যানেজারের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে আমরা সকলেই ব্যথিত। আমাদের স্থির বিশ্বাস, গ্যাল দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আমরা জানি তাঁর লৌহকঠিন মানসিকতার কথা। ক্যানসারের বিরুদ্ধে তাঁর জয় নিশ্চিত।’  

ইংল্যান্ডের প্রাক্তন স্ট্রাইকার গ্যারি লিনেকারও ভ্যান গ্যালের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।

শাড়ি বদলে কখনও বিজেপি কখনও কংগ্রেসের হয়ে মনোনয়ন! ভোটেও জিতলেন মহিলা, তারপর…

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্য়ালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?