জকোভিচকে হারিয়ে নজির গড়লেন লুকা নার্দি

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৪ বারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ান জকোভিচকে হারিয়ে নজির গড়লেন লুকা নার্দি। এটিপির ক্রমতালিকায় লুকার স্থান ১২৩ নম্বরে। যদিও এই লুকার কাছেই ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে হার মানতে হয়েছে নোভাক জকোভিচকে।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে জকোভিচ মুখোমুখি হন লুকা নার্দির। ইতালিয়ান এই খেলোয়াড় ৬-৪, ৩-৬ ও ৬-৩ গেমে টুর্নামেন্টের পাঁচ বারের চ্যাম্পিয়ান জকোভিচকে হারিয়ে দেন। এদিন প্রথম সেটে হেরে গেলেও দ্বিতীয় সেটে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন জকোভিচ। তবে তৃতীয় সেটে জকোভিচকে অবশ্য ছাড়েননি নার্দি। একটি ব্রেক পয়েন্ট নিয়ে ৪-২ গেমে এগিয়ে যাওয়ার পর আর পিছনে তাকালে হয়নি নার্দিকে। এরপর তৃতীয় সেট অনায়াসেই জিতে যান ২০ বছর বয়সি এই খেলোয়াড়।

পরের রাউন্ডে লুকা নার্দির খেলার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের টমি পলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই টুর্নামেন্টে খেলার কথাই ছিল না নার্দির। বাছাইপর্বেই হেরে গিয়েছিলেন তিনি। পরে টমাস মার্তেন ইচেভেরি চোট পাওয়ার কারণে ভাগ্য খুলে যায় নার্দির। তবে তিনি যে ২৪ বারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ানকে এভাবে হারিয়ে দেবেন সেকথা বোধহয় আন্দাজ করতে পারেননি এই ইটালিয় খেলোয়াড়।

 

 

‘কবরে চাদর সঙ্গে রাখি’, মৃত্যুর জন্যে প্রস্তুত লাকি আলি, কনসার্টে কান্নায় ভেঙে পড়লেন গায়ক

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট

সন্ধ্যায় নতুন কিছু ট্রাই করতে চান? বানিয়ে ফেলুন চিকেন-চাউমিনের অমলেট

‘নরেন্দ্র নামটাকে ঘৃণা করি’, ভারতীয় বক্সারকে বলেছিলেন পাক খেলোয়াড়! শুনে যা করলেন মোদি…

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা, নিহত ১২, আহত একাধিক

অমানবিক! ফোন চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া করে গলায় ঝোলানো হল জুতোর মালা

আরজি-কর ঘটনার তদন্তে নয়া মোড়, বাজেয়াপ্ত নার্সের ফোন, কল রেকর্ড-তথ্য খতিয়ে দেখবে CBI

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

রক্ষাকবচ মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়ে তড়িঘড়ি হাইকোর্টে ছুটলেন সুমিত

রোনাল্ডোর বিয়ে শুনে গির্জায় ভিড় সাধারণ মানুষের, কাদের বিয়ে হল জানেন?

‘কোথাও গেলে পুলিশকে জানাবেন,’ মমতাকে পরামর্শ শুভেন্দুর