চুমুকাণ্ডে রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা

Share:

নিজস্ব প্রতিনিধি: চুমুকাণ্ডের জেরে স্পেনের প্রাক্তন ফুটবল প্রধান লুইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নির্বাসিত করল ফিফা। সোমবার বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিফার শৃঙ্খলা বিষয়ক ১৩ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে লিইস রুবিয়ালেসকে তিন বছরের জন্য নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাসন চলাকালীন ফুটবল সংক্রান্ত কোনও প্রক্রিয়ায় যুক্ত হতে পারবেন না।’ উল্লেখ্য, গত ২৬ অগস্ট লুইস রুবিয়ালেসকে তিন মাসের জন্য সাময়িক নির্বাসিত করেছিল ফিফা।

ঘটনার সূত্রপাত গত ২০ অগস্ট। সিডনির অলিম্পিক স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেনের মহিলা ফুটবল দল। ফাইনালের শেষে পুরস্কার বিতরণী মঞ্চে স্পেনের রানি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ফিফা সভাপতি-সহ একাধিক বিশিষ্ট ব্যাক্তি উপস্থিত ছিলেন। পদক নিতে দেশের মহিলা ফুটবলাররা মঞ্চে উঠতেই আজবকাণ্ড ঘটান স্পেনের ফুটবল সংস্থার শীর্ষ কর্তা লুইস রুবিয়ালেস। স-পেন দলের মিডফিল্ডার জেনিফার হারমোসোকে জোর করে চুমু খান। ওই অস্বস্তিকর দৃশ্য দেখে অপ্রস্তুতে পড়েন স্পেনের রানি-সহ মঞ্চে উপস্থিত বিশিষ্টরা। সমালোচনা ও নিন্দার মুখে পড়েন স্পেনের ফুটবল কর্তা। যদিও নিজের অপকর্মের সাফাই দিতে গিয়ে তিনি বলেন, ‘জেনি হারমোসোর সম্মতি ছিল বলেই চুমু খেয়েছি।’

রুবিয়ালেসের দাবি খারিজ করে দিয়ে স্পেনের মহিলা ফুটবল দলের অন্যতম মিডফিল্ডার জানিয়েছেন, ‘চুমু খাওয়ার জন্য স্পেনের ফুটবল সংস্থার প্রধানকে কোনও সম্মতি দিইনি।’ জেনি হারমোসাকে জোর করে চুমু খাওয়ার ঘটনায় দেশের ফুটবল প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন স্পেনের ৮১ জন খেলোয়াড়। তার মধ্যে বিশ্বকাপজয়ী দলের ২৩ সদস্য রয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়েছেন, ‘লুইস রুবিয়ালেস না সরে দাঁড়ানো পর্যন্ত দেশের হয়ে খেলবেন না।’ ওই বিদ্রোহের ২৪ ঘন্টার মধ্যেই ২৬ অগস্ট চুমুকাণ্ডে অভিযুক্ত ফুটবল কর্তাকে সাময়িক নিষিদ্ধ করার কথা জানায় ফিফা। পরে চাপে পড়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান পদ থেকে সরে দাঁড়ান রুবিয়ালেস।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত