ঘটল ৪০ বছরের শাপমুক্তি, রেলকে হারিয়ে কলকাতা লিগ জিতল মহামেডান

অবশেষে ঘটল দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ঘটল দীর্ঘ ৪০ বছরের অপেক্ষার অবসান। ফের কলকাতা ফুটবল লিগ জয়ের স্বাদ পেল মহমেডান ক্লাব। ফাইনালে প্রতিপক্ষ রেলওয়ে এফসি-কে হারিয়ে ১৯৮১ সালের পর সিএফএল চ্যাম্পিয়নের মুকুটটা উঠল সাদা-কালো ব্রিগেডের মাথায়। একমাত্র জয়সূচক গোলটি করলেন মার্কাস জোসেফ।

সেই গোলের ওপর ভর করেই ১২তম বার সিএফএল জিতে নিল মহমেডান। রেফারি শেষ বাঁশি বাজানোর পরই যুবভারতীর সেলিব্রেশনে মেতে ওঠেন ফুটবলাররা-সহ যুবভারতীর ৪০ হাজার দর্শক। 

শুরু থেকেই প্রতিপক্ষ রেলের ওপর চাপ তৈরি করতে চেয়েছিল কলকাতা ময়দানের এই অন্যতম ক্লাবটি। দলের তিন সেরা অস্ত্র জোসেফ, আজাহারউদ্দিন এবং ফৈয়াজকে শুরু থেকেই নামিয়ে দেন রাশিয়ান কোচ আন্দ্রে চের্নিশভ। আর তাতেই বাজিমাত করে দিল সাদা-কালো ব্রিগেড। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে ফেলেন ফরোয়ার্ড জোসেফ। আর সেই গোল আর পরিশোধ করতে পারেনি রেলের ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় রেলওয়ে এফসি। কিন্তু ব্ল্যাক প্যান্থার্সদের জমাট রক্ষণ কোনওভাবেই ভাঙতে সক্ষম হয়নি তারা। ১৯৮০ সালে শেষবার কলকাতা লিগ পেয়েছিল মহমেডান। এরপর থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ছাড়া কেউ এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি। তবে ২০২১ সালে সেই প্রথা ভাঙল। যদিও দুই প্রধান এখন আইএসএলে প্রতিনিধিত্ব করার জন্য সিএফএলে অংশ নেয়নি।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স