মনোজের অনবদ্য শতরান, ঝাড়খন্ডকে উড়িয়ে রঞ্জির সেমিফাইনালে বাংলা

ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ড্র করেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুন শেষ চারের টিকিট পেয়ে গেল বঙ্গ ব্রিগেড।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেলেন বাংলা। ঝাড়খন্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ড্র করেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার দরুন শেষ চারের টিকিট পেয়ে গেল বঙ্গ ব্রিগেড। সেমিতে মনোজ, অভিমণ্যুদের প্রতিপক্ষ হল মধ্যপ্রদেশ। সেখানেও ব্যাট এবং বল দুই বিভাগেই বাজিমাত করে ফাইনালের ছাড়পত্র পাওয়াই এখন বাংলার একমাত্র পাখির চোখ বাংলারগত ক্রিকেটারদের। গতবছর রঞ্জি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হারতে হয়েছিল অরুণ লালের শিষ্যদের। তাই এবার সেই আক্ষেপ ঘুচাতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে রয়েছে অভিমণ্যু ঈশ্বরণ, অনুষ্টুপ মজুমজদার, অভিষেক পোড়েলরা। 

প্রথমে ব্যাট করে প্রতিপক্ষ ঝাড়খন্ডের সামনে রীতিমতো রানের বিশালাকার পাহাড় তুলে দেন বাংলার ব্যাটসম্যানরা। দুর্দান্ত শতরান করেন সুদীপ ঘরামি (১৮৬) এবং অনুষ্টুপ মজুমদার (১১৭)।  আর সবথেকে বড় বিষয় হল বঙ্গ ব্রিগেডের প্রথম নয়জন ব্যাটসম্যানই পঞ্চারের ওপর রান করেন। যার ফলে ১২৯ বছরের পুরানো রেকর্ড ভেঙে দেন তাঁরা। প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ৭৭৩ রান তোলে বাংলা। জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খন্ডের প্রথম ইনিংস ২৯৮ রানেই গুটিয়ে যায়। বাংলার হয়ে অনবদ্য বোলিং করেন শাহবাজ আহমেদ এবং সায়ন মন্ডল। দু’জনেই ৪টি করে উইকেট নেন।

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে তারা। কিন্তু এবার মাত্র ৫২ রানে ৩ উইকেট হারিয়ে বেশ খানিকটা চাপে পড়ে যায় বাংলা শিবির। কিন্তু মনোজ তিওয়ারির সেঞ্চুরির ওপর ভর করে ৭ উইকেটের বিনিময়ে ৩১৮ রানে তোলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা। মনোজের ব্যাট থেকে আসে ১৩৬ রান। প্রথম ইনিংসে এগিয়ে থাকার জন্য  জিতে সেমির টিকিট পায় বঙ্গ ব্রিগেড। ম্যাচের সেরা হয়েছেন সুদীপ ঘরামি। 

 

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর