মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার চিকি‍ৎসায় গাফলিতির দায়ে তাঁর চিকি‍ৎসার দায়িত্বে থাকা চিকি‍ৎসক লিওপোল্ড লুকের জন্য সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড চেয়েছেন সরকারি আইনজীবী। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর)  আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইয়ার্সের আদালতে ওই দাবি জানান তাঁরা। তাছাড়া মারাদোনার চিকি‍ৎসায় মেডিকেল টিমে থাকা মনোরোগ বিশেষজ্ঞ, নার্স, সমন্বয়ক-সহ অন্য চিকিৎসাকর্মীদের জন্য ৪ থেকে ১০ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছেন।

২০২০ সালের নভেম্বরে মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচার হয়েছিল ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনার।অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর ২৫ নভেম্বর বিশ্বের কোটি-কোটি ফুটবল ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান ঈশ্বরের বরপুত্র। বুয়েন্স আইয়ার্সের উপকণ্ঠে তিগ্রেতে একটি ভাড়া বাড়িতে  হৃদ্‌রোগ এবং অ্যাকিউট পালমোনারি এডেমাতে (ফুসফুসে তরল জমে যাওয়া) আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ৬০ বছর বয়সী বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মৃত্যুর চার বছর বাদে মারাদোনার চিকি‍ৎসার দায়িত্বে থাকা চিকি‍ৎসক ও চিকি‍ৎসা কর্মীদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে। গত ১১ মার্চ থেকে মারাদোনার মৃত্যু নিয়ে বিচার শুরু হয়। শুনানিতে মারাদোনার কৌঁসুলিরা বলছেন, ‘কিংবদন্তি ফুটবলারের শারীরিক অবস্থা সঙ্কটজনক জানা সত্ত্বেও চিকিৎসকেরা যথাযথ ব্যবস্থা নেননি।’ যদিও অভিযুক্ত চিকি‍ৎসকদের দাবি, ‘মারাদোনা নিজেই বাড়তি চিকি‍ৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এবং অস্ত্রোপচারের পর হাসপাতালে না থেকে তড়িঘড়ি বাড়ি ফিরেছিলেন।’ বিচার প্রক্রিয়ায় ১০০ জনেরও বেশি সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। বেশ কয়েকজন বিশেষজ্ঞ চিকি‍ৎসক তাঁদের সাক্ষ্যে জানান, ‘মৃত্যুর আগে মারাদোনার শরীরে এডেমা, ট্যাকিকার্ডিয়া (দ্রুত হৃৎস্পন্দন) ও শ্বাসকষ্টের মতো বিপজ্জনক লক্ষণ দেখা দিলেও চিকিৎসকেরা সময়মতো কোনও পদক্ষেপ নেননি।’

বৃহস্পতিবার সরকারি আইনজীবী প্যাট্রিসিও ফেরাই বিচারককে বলেন, ‘চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল টিমের সাত সদস্য অসুস্থ মারাদোনাকে  সম্পূর্ণ সহায়হীন অবস্থায় ফেলে দিয়েছিলেন। নিজেদের দায়িত্ব পালন না করে চিকিৎসাবিদ্যার নিয়মের পরিপন্থী কাজ করেছেন এবং যেসব পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক ছিল, তা নেননি।’

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

আচমকাই ক্রিকেট থেকে সন্ন্যাস ভারতীয় বংশোদ্ভুত কিউই ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

স্টেডিয়ামের পর এবার মোদির নামে বিমানবন্দর, কোথায় হচ্ছে?

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো