২০ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের কালো থাবা, ঘর ভাঙছে বক্সার মেরি কমের?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ৫ বছরের প্রেম, ২০ বছরের দাম্পত্যে এখন বিচ্ছেদের সম্ভাবনা। একসময় তাঁদের প্রেম, বিয়ে সবটাই জনপ্রিয় ছিল দেশের খেলাপ্রেমীদের কাছে। কিন্তু আচমকাই সেই সবকিছু অতীত করে এখন সম্পর্কে ভাঙনের ছায়া। মেরি কম ও তাঁর স্বামী কারুং ওঙ্খোলের ২০ বছরের দাম্পত্যে ছেদ পড়তে চলেছে সূত্রের খবর।

জানা গিয়েছে, স্বামীর সঙ্গে থাকেন না বক্সার মেরি কম। সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বেড়েছে দুজনের মধ্যে। তাই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে পারেন এক সময়ের জনপ্রিয় জুটি মেরি কম- কারুং ওঙ্খোলের। কিন্তু ৫ বছর প্রেম করে বিয়ে করে ২০ বছর সংসার করার পর আচমকা কেন বিচ্ছেদের সুর বাজছে? তাঁদের বিচ্ছেদের খবর ভক্তদের অবাক করেছে। ২০ বছরের দাম্পত্য জীবনে ৩টি সন্তান রয়েছে তাঁদের। পাশাপাশি একটি দত্তক কন্যাও রয়েছে।

জানা গিয়েছে, ২০২২ সাল থেকে সম্পর্কের অবনতি মেরি কম ও কারুং ওঙ্খোলের। দিনে দিনে সেই দূরত্ব বেড়েছে। বিগত অনেকদিন ধরেই দুজনে আলাদা থাকছিলেন। মেরি কম সন্তানদের নিয়ে ফরিদাবাদে থাকেন, কারুং ওঙ্খোলের নিজের পরিবারের সঙ্গে থাকেন দিল্লিতে। ২০২২ সালে মণিপুরের বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন ওঙ্খোলে। নির্বাচনে জিততে পারেননি। একই সঙ্গে তাঁর বিপুল আর্থিক ক্ষতি হয়। মূলত তা নিয়েই স্বামী-স্ত্রীর দূরত্ব বাড়তে শুরু করে।  

তাঁদের বিচ্ছেদের কারণ হিসেবে উঠে আসছে, বেশ কিছু বিষয়। যদিও এই বিষয়ে দুজনের কেউি স্পষ্ট কিছু জানান নি। শোনা গিয়েছে, দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটেছে। নতুন সম্পর্কে জড়িয়েছেন বিশ্বসেরা বক্সার।  আবার আর্থিক সমস্যার রয়েছে দুজনের মধ্যে। কিন্তু আসল কোন কারণে দুজন আলাদা রয়েছেন, তা নিয়ে স্পষ্ট করেননি দুজনের কেউই।     

 জানা গিয়েছে, ২০০০ সালে মেরি এবং ওঙ্খোলের পরিচয়। পরে প্রেম এবং ২০০৫ সালে বিয়ে করেন দুজনে। ওঙ্খোলের ছিলেন ফুটবলার। একাধিক সাক্ষাৎকারে মেরি তাঁর বিশ্বসেরা বক্সার হওয়ার নেপথ্যে ওঙ্খোলের অবদানের কথা স্বীকার করেছেন। এরপরেও তাঁদের বিবাহবিচ্ছেদের সম্ভাবনার খবরে বিস্মিত হয়েছে ক্রীড়াপ্রেমীরা।

মাটি হবে না আনন্দ, পুজোর আগেই বাংলা থেকে বিদায় নিতে পারে বর্ষা

মাঝ আকাশে জিম্বাবোয়েতে ভেঙে পড়ল হেলিকপ্টার, নিহত ৬

এবার পুজোয় পকেট হবে ফাঁকা? এক ধাক্কায় বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত?

অক্টোবরের শুরুতেই গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

আফগানিস্তানে ভয়াবহ বিমান হামলা পাকিস্তানের, নিহত ৯

সিরিয়ায় চলন্ত বাসে বন্দুকবাজের হামলা, নিহত ৭, জখম অনেকে

‘ক্যাপ্টেন স্মিত মাচ্ছার বীর, ভারত গর্বিত’, ভারতীয় পাইলটের সাহসিকতার প্রশংসা মোদির

শনির বক্রী, পুজোর মাসে ৩ রাশির জীবন দিয়ে ঝড় বইবে, সাবধানে সিদ্ধান্ত নিন

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে