ফের হ্যাটট্রিক মেসির, নয়া ইতিহাস গড়ল মায়ামি

Share:

নিজস্ব প্রতিনিধি: আঘাতের কারণে দীর্ঘদিন মাঠে নামতে না পারায় ভক্তদের আফশোস সুদে আসলে মিটিয়ে দিলেন‌ লিওনেল মেসি(Lionel Messi)। মেজর লিগ সকারে নিউ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হ্যাটট্রিক করলেন ৩৬ বছর বয়সী এই তারকা। চার দিন আগে জাতীয় দলের হয়ে খেলেও পেয়েছিলেন হ্যাটট্রিকের তকমা। আবারও সেই ছন্দ ধরে রাখলেন ক্লাবের হয়েও। জনপ্রিয় ফুটবলারের পরপর এহেন সাফল্যে যারপরনাই খুশি মেসি প্রেমীরা।

আরও পড়ুনঃ বরফের চাদর সরতেই রহস্যময় দরজা উঁকি দিল আন্টার্কটিকায়

শনিবার স্থানীয় সময় অনুযায়ী রাত ৮টায় ঘরের মাঠে অনুষ্ঠিত ফ্লোরিডার চেস স্টেডিয়ামে নিউ ইংল্যান্ডকে ৬-২ গোলে পরাস্ত করেছে মায়ামি(New England Vs Miami Match)। দলের জেতার নেপথ্যে মূল কাণ্ডারি মেসি। তিনি নিজেই করেছেন হ্যাটট্রিক। জনপ্রিয় ফুটবলারের পাশাপাশি এদিন সুয়ারেজ দুইটি এবং বেঞ্জামিন ক্রিমাচি একটি করে গোল করেন। বিপক্ষে থাকা নিউ ইংল্যান্ড টিম মোট ছয় গোলের জবাবে মাত্র দুটি গোল দিতে পেরেছেন, ফলে স্বাভাবিকভাবেই তাঁরা পরাস্ত হয়েছেন। অন্যদিকে খেল জীবনের মধ্যাহ্নেও নিজের ধারাবাহিকতা ধরে রাখতে সমর্থ লিওনেল মেসি।

আরও পড়ুনঃ শিলিগুড়ি মৃত্যুকাণ্ডে নয়া মোড়, মৃতা নার্সের হাতের মুঠোয় মিলল রহস্যজনক চিরকুট

একইসঙ্গে নয়া ইতিহাস গড়ল মায়ামি। মায়ামি এমএলএসের রেগুলার সিজন শেষ করল ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে। ২২ জয়ের বিপরীতে চার হার ও ৮ ড্র। ২০২১ সালে রিভলিউশন দলের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙল তাঁরা। যা এক বড় নজির বটে। এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় মায়ামি। তাঁদের কড়া প্রতিযোগিতার জবাব দিতে অসমর্থ হয় নিউ ইংল্যান্ড। প্রথম দুটি গোল করতে কোনও বেগই পেতে হয়নি মায়ামিকে। যদিও ম্যাচের ৪০ ও ৪৩ মিনিটে দারুণ দুটি গোলে দলকে সমতায় ফেরান উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। যদিও শেষরক্ষা হয়নি। এই ম্যাচ মেসির জন্যও অত্যন্ত স্পেশাল। কারণ এদিনই প্রথম মায়ামির হয়ে হ্যাটট্রিক করলেন ফুটবলের জাদুকর। এ নিয়ে তিনটি ভিন্ন দলের সর্বোচ্চ গোলদাতা মেসি। এ পর্যন্ত বার্সেলোনার হয়ে ৬৭২টি, আর্জেন্টিনার হয়ে ১১২টি ও মায়ামির হয়ে ৩৩ গোল করেছেন তিনি। ফলে সত্যিই তাঁকে এই খেলার ‘জাদুকর’ তকমা দেওয়া হলে ভুল কিছু বলা হবে না।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক