বাবা-মায়ের সামনে দেশকে জিতিয়ে গর্বিত কিউয়ি ওপেনার মিচেল

অপরাজিত ৭২ রানে ইনিংস খেলে দেশকে ফাইনালে তুলেই মাঠ ছেড়েছেন এই কিউয়ি ওপেনার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সেমিফাইনালের মতো হাইভোল্টেজ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করতে নেমে প্রথমেই দু’উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নিউজিল্যান্ড। কিন্তু সেই চাপকে বড় আকার ধারন করতে দেননি ড্যারেন মিচেল। অপরাজিত ৭২ রানে ইনিংস খেলে দেশকে ফাইনালে তুলেই মাঠ ছেড়েছেন এই কিউয়ি ওপেনার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ডেভন কনওয়ে (৪৬)।

এই ম্যাচটা মিচেলের কাছে সারা জীবন স্মরণীয় হয়ে থেকে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার সেমিফাইনালের দিন গ্যালারিতে উপস্থিত ছিলেন কিউয়ি ওপেনারের বাবা জন মিচেল এবং মা জুলি মিচেল। বসে বসে ছেলের অনবদ্য একটি ইনিংস দেখলেন। পিতা-মাতার চোখের সামনেই দেশকে বিশ্বকাপের ফাইনালে তুললেন ছেলে। সত্যি, এর থেকে একটা ভালো মুহূর্ত একজন বাবা ও মায়ের জন্য আর কী হতে পারে। আর পুত্র মিচেলের জন্যও এটা একটা অত্যন্ত গর্বের মুহূর্ত।

ম্যাচ শেষে কিউয়ি ওপেনার বলেন, ‘বাবা ও মাকে এই ইনিংসটা উপহার দিলাম। এটা করতে পেরে আমি খুবই খুশি এবং গর্বিত। ওরা করোনার মধ্যেও অনেক দূর থেকে এখানে এসেছে আমার খেলা দেখার জন্য। তাই খুবই ভালো লাগছে।’   

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন