Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাবরের জায়গায় এবার পাকিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পরেই সরে অধিনায়ক থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর আজম। এবার তাঁর জায়গায় সাদা বলে পাকিস্তানের অধিনায়ক হলেন মোহাম্মদ রিজওয়ান। রবিবার অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের আগেই  তাকে অধিনায়ক  হিসাবে ঘোষণা করে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবার থেকে রিজওয়ান  ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে চলেছেন। অধিনায়ক হিসেবে তিনি  প্রথম খেলতে নামছেন আগামী ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এরপর অজিদের বিপক্ষেও ওয়ানডে সিরিজে রিজওয়ানের নেতৃত্বে খেলবে পাকিস্তান। শুধু তাই নয় জিম্বাবুয়ের বিরুদ্ধেও তিনি নেতৃত্ব দেবেন। তবে টি-টোয়েন্টি সিরিজে রিজওয়ান না থাকায় সেখানে অধিনায়ক হিসেবে তার জায়গা নেবেন সালমান আলী আগা।

অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর  এক বিবৃতিতে রিজওয়ান বলেন, ‘পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়ে আমি খুবই আপ্লুত। বিশ্বমঞ্চে পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সবচেয়ে বড় সুযোগ পেয়েছি। আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।‘ বলা বাহুল্য, ২০১৫ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হয়েছিল রিজওয়ানের। বর্তমানে আন্তর্জাতিক ম্যাচে তিনি মোট পাঁচ হাজারেরও বেশি রান করেছেন ।

উল্লেখ্য, আগামী ৪ নভেম্বর মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে  তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। ১৪ নভেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ২৪ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

গেরুয়া আবিরে মাতোয়ারা নবান্ন , উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির

‘মানুষের ভোটে নয়, বিজেপি-কমিশনের আঁতাতে হেরেছি’, পরাজয় নিয়ে বার্তা মমতার