ফিরছেন মইন, সানরাইজার্সের বিরুদ্ধে নামার আগে স্বস্তিতে চেন্নাই

আইপিএলের সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের সুপার সানডে-র দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। আর এই ম্যাচ থেকে ফের জয়ের সরণিতে ফেরাই হল তাদের একমাত্র লক্ষ্য। তবে অরেঞ্জ আর্মির বিরুদ্ধে নামার আগে বেশ খানিকটা স্বস্তি পেল চেন্নাই সুপার কিংস শিবির। কেন উইলিয়ামসনদের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট সারিয়ে দলে ফিরতে পারেন অলরাউন্ডার মইন আলি। নেটে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে।

চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং আগেই জানিয়েছিলেন যে, মইন আলির চোট খুব একটা গুরুতর নয়। কারণ, তাঁর গোড়ালিতে কোনওরকমের ফ্যাকচার পাওয়া যায়নি। তাই মাঠে ফিরতে খুব বেশিদিন সময় লাগবে না। মইনের অনুপস্থিতি চেন্নাইয়ের ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই একটা সমস্যা তৈরি করছিল। তবে চলতি আইপিএলে খুব একটা ভালো ফর্মে নেই ইংল্যান্ডের এই অলরাউন্ডারটি। এখনও পর্যন্ত মোট পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। আর তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ৮৭ রান। আর বল হাতে কোনও উইকেট তুলতে পারেননি তিনি। তাই তাঁকে খেলানো নিয়ে বেশ দ্বিধায় রয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে, চলতি আইপিএলের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছেন ধোনি, জাদেজারা। এখন তাদের সামনে রয়েছে শুধু মাত্র সম্মান রক্ষার লড়াই। তবে অন্যান্য দলগুলির প্লে-অফে যাওয়ার রাস্তায় কঠিন করে তুলতে পারে চারবারের চ্যাম্পিয়নরা। অতীতে এর প্রমাণ একাধিকবার মিলেছে।

স্ট্যালিন-শরদের ‘মন ভাঙাতে’ আসরে সোনিয়া-মমতা, দুপুরে বৈঠক

গেমিং আসক্তিতে অতিষ্ঠ স্ত্রী! অনলাইন গেমারদের হাতে দিলেন স্বামীকে ‘খুনের’ দায়িত্ব, তারপর…

দিঘা যাওয়ার পথে বেপরোয়া চারচাকার ধাক্কায় মৃত্যু বৃদ্ধার, জখম ৫

২৪ দিনে ১৮১৫ কোটির ব্যবসা! ‘রামায়ণ’-এর দ্বিতীয় ভাগ কবে আসছে , জানালেন প্রযোজক

ধোনির পাশে জায়গা করে নিলেন ধ্রুব জুরেল, নিউজিল্যান্ডের মাটিতে গড়লেন নতুন রেকর্ড

চোরবাগানকাণ্ডে ফের তৎপর SIT! প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড

মাস্কের স্টারলিংক ব্যবহার করেই আমেরিকায় হামলা চালানোর পরিকল্পনা ইরানের

ভূমিকম্পের জেরে লস অ্যাঞ্জেলসে বিপত্তি! বিমানবন্দরে ভাঙল ছাদ, জ্বলল তেল শোধনাগার

ফের ঘূর্ণাবর্তের ভ্রুকুটি! রাজ্যজুড়ে হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে কবে, জানাল হাওয়া অফিস

দেবী ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪ শিশুসহ ১৩

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, বাড়ির মধ্যেই ঝলসে মৃত্যু ৪ জনের, গুরুতর আহত ২

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?