চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অস্ট্রেলিয়ান ওপেন চলাকালীন চলে গেলেন ‘মিস্টার উইম্বলডন’

নিজস্ব প্রতিনিধি   : অস্ট্রেলিয়ান ওপেন কভার করতে মেলবোর্নে এসেছিলেন ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক মাইক ডিকসন। সেখানেই মৃত্যুর কোলে ঢোলে পড়লেন এই ব্রিটিশ সাংবাদিক। কর্মক্ষেত্রে মিস্টার ইউম্বলডন হিসাবে পরিচিত ছিলেন তিনি।

টানা ৩৮ বছর ধরে ক্রীড়া সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন ডিকসন। বিশ্বের প্রায় ৫০টি দেশে ৩০টিরও বেশি খেলা কভার করেছেন তিনি। টেনিস কোর্টে নিজের একটি আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ান ওপেন কভার করতে মেলবোর্নে এসেছিলেন তিনি। সেখানেই বুধবার মৃত্যু হয় তাঁর। পরিবারের সদস্যদের পক্ষ থেকে ডিকসনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে কীভাবে ডিকসনের মৃত্যু হয়েছে, সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

দক্ষিণ গ্লামারগন ইনস্টিটিউটের জাতীয় কাউন্সিল থেকে সাংবাদিকতায় স্নাতক করেছিলেন ডিকসন। ১৯৯০ সাল থেকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ক্রীড়া সাংবাদিকতায় শুরুর দিকে প্রথমে ক্রিকেট ম্যাচ কভার করলেও পরে টেনিস কভার করতে শুরু করেন ডিকসন। উইম্বলডন নিয়ে বিশেষ কাজের জন্য অনেকেই তাঁকে মিস্টার উইম্বলডন বলে জানে। দীর্ঘদিন ধরে টেনিস সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত করায় পরিবারের সদস্যদের নিয়ে উইম্বলডনেই থাকতেন ডিকসন। টেনিসে বিশেষ অবদানের জন্য ২০১৬ সালে রন বুকম্যান মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড জিতেছিলেন ডিকসন।

 

Published by:

Share Link:

More Releted News:

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

গুজরাতের বিরুদ্ধে ম্যাচে শতরান করা তিলকের কানে দিয়েছিলেন কোন মন্ত্র, জানালেন হার্দিক

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ