বুধবার প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামছে মুম্বই-হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার আইপিএলে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদ। দুই দলই প্রথম ম্যাচে হেরেছে। ফলে এদিন দুই দলই প্রথম জয়ের লক্ষ্যে নামছে। প্রশ্ন উঠছে, সবচেয়ে দামি অধিনায়ক প্যাট কামিন্স কি পারবে মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে টক্কর দিতে, সেইদিকেই কৌতুহল ক্রিকেটমহলের।

এবারের আইপিএলের প্রথম ম্যাচই সানরাইজার্স হায়দরাবাদ কলকাতা নাইট রাইডার্সের কাছে চার রানে হেরেছিল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স গুজরাট টাইটান্সের কাছে হেরেছিল ছয় রানে। ফলে হায়দরাবাদ ও মুম্বই উভয় দলই এখন আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিতে উদগ্রীব। দুই দলেই কোটিপতি খেলোয়াড়ের শেষ নেই। সানরাইজার্স হায়দরাবাদের কাছে রয়েছে সবচেয়ে দামি অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্সকে হায়দরাবাদ কিনেছিল সাড়ে ২০ কোটি টাকায়। কিন্তু এত টাকায় কমিন্সকে কিনলেও তেমন কোনও পারফরমেন্স দেখাতে পারেননি তিনি। অন্যদিকে হার্দিক পাণ্ডিয়াকে ১৫ কোটি দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এখনও মুম্বইয়ের হয়ে জয় আনতে পারেনি হার্দিক।

এর আগে আইপিএলে হায়দরাবাদ ও মুম্বই ২১ বার পরস্পর মুখোমুখি হয়েছে। এই ২১টি ম্যাচের মধ্যে ১২টি ম্যাচ জিতেছে মুম্বই। অন্যদিকে ৯টি ম্যাচ জিতেছে হায়দরাবাদ। শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যান দেখলে দেখা যাবে, পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জিতবে মুম্বই। একটি ম্যাচে জিতেছে হায়দরাবাদ।

 

 

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা