ফের হারের মুখ দেখল মুম্বই, ২৩ রানে জয় পেল রাজস্থান

না, এদিনও হল না।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, এদিনও হল না। চলতি আইপিএলে ফের হারের মুখ দেখতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে হারতে হল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে। ইশান কিশান (৫৪), তিলক বর্মা (৬১) এবং কায়রন পোলার্ড চেষ্টা করলেও মুম্বইকে জয়ের মুখ দেখাতে পারলেন না। প্রথম দিকে না পারলেও ১৫ ওভারের পর থেকে ছন্দে ফিরলেন রাজস্থান রয়্যালের বোলাররা। যার ফলে বেশ খানিকটা ব্যাকফুটে চলে যায় নীতা আম্বানির দল। বিশেষ করে ১৬তম ওভারে বল করতে এসে মুম্বইকে জোড়া ঝটকা দেন যুজভেন্দ্র চাহাল। টিম ডেভিড এবং ড্যানিয়েল স্যামসকে পরপর ফিরিয়ে দেন এই ডান হাতি স্পিনার। এরপর পোলার্ড পুরোপুরি একা হয়ে যান। যার ফলে তাঁর ফলে আর দলকে জেতানো সম্ভব হয়নি। ম্যাচ শেষে ২৩ রানে জয় পায় পিঙ্ক আর্মি।

এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত কার্যকারী হয়ে উঠতে দেননি জস বাটলার। ৬৮ বলে ১০০ রানের অনবদ্য একটি ইনিংস খেলেন তিনি। আর এটাই ছিল চলতি আইপিএলের প্রথম সেঞ্চুরি। ইংরেজ ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গ দেন স্যামসন (৩০) এবং হেটমায়ার (৩৫)। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তোলে রাজস্থান। 

জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের ১৭০ রানে থামতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে। অনবদ্য শতরান করে ম্যাচের সেরা হয়েছেন জস বাটলার। সেই সঙ্গে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থানে উঠে এল রাজস্থান রয়্যালস।

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF