ইস্টবেঙ্গল জুনিয়রের প্রাক্তন ফুটবলারের জার্সি পরা ঝুলন্ত দেহ উদ্ধার

প্রদীপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই-বোনকে দেখে রাখার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর নেশা ছিল ফুটবল। ইস্টবেঙ্গল (EAST BENGAL) জুনিয়রের প্রাক্তন খেলোয়াড় তিনি। খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ফুটবল পাগল এই মানুষটিকে ঘিরে ধরেছিল হতাশা। সেই হতাশার ফলেই কি মর্মান্তিক মৃত্যু হল ফুটবলার প্রদীপ বড়ুয়ার? রহস্যমৃত্যুর ঘটনায় এলাকা জুড়ে এবং ইস্টবেঙ্গল ক্লাবে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

উত্তর ২৪ পরগণা জেলার অশোকনগরের ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। সংসারে ছিলেন মা, বাবা, ভাই, বোন। স্বপ্ন ছিল, খেলেই প্রতিষ্ঠিত হবেন। আসবে সাফল্য। এদিকে অভাবের সংসার টানতে জলের ব্যবসা শুরু করেছিলেন প্রদীপ। তবে গ্রাস করছিল অবসাদ।

পরিবার ও পুলিশ সূত্রে খবর, একবার বাড়িতে ফোন করেছিলেন প্রদীপ। মায়ের সঙ্গে কথা  হয়েছিল। প্রদীপ কাঁদতে কাঁদতে বলেছিলেন, ভাই-বোনকে দেখে রাখার কথা। পরিবারের সন্দেহ হলে এলাকা জুড়ে খোঁজ শুরু করেন সদস্যরা। তবুও খোঁজ না পেলে অশোকনগর থানায় মিসিং ডায়েরি করা হয়। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে বাড়ির অদূরে একটি আম গাছ থেকে উদ্ধার করে প্রদীপের ঝুলন্ত দেহ। তখন তাঁর দেহে ছিল দলের জার্সি। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই আত্মহত্যা করেছেন প্রদীপ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান