চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

নিজস্ব প্রতিনিধি: মদ খেয়ে গালিগালাজ, হয়রানি, অশালীন ভাষা ব্যবহার, এবার জ্যাভলিন কোচ নাভাল সিংহের বিরুদ্ধে এমনটাই অভিযোগ আনলেন দুইবারের প্যারালিম্পিক গেমস পদকজয়ী সুমিত অন্তিল। যিনি দেশের শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যেও অন্যতম। তাঁকে সমর্থন করেছেন দেশের ‘সোনার ছেলে’ তথা টোকিও অলিম্পিক্সে স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়াও। ইতিমধ্যেই সুমিত অন্তিল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর কাছে বিষয়টি জানিয়েছেন বলে খবর।

প্রতিবেদন অনুসারে, তাঁর অভিযোগকে সমর্থন করেছেন দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরা। তাঁরা সকলে মিলেই SAI-এর কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যেখানে তারা জ্যাভলিন কোচ নাভালের বিরুদ্ধে মানসিক হয়রানি এবং বারবার অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ তুলেছেন। অন্তিল বলেছেন, ‘আমি বরাবরই একজন পরিচ্ছন্ন ক্রীড়াবিদ, এবং আমি কোনও বিতর্কের অংশ হইনি কখনও। আমি কোচ নাভাল সিংহ-কে একাধিকবার বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা প্রথমবার নয়। এবার আমার ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সে মদ খেয়ে মাতাল হয়ে আমাদের প্রায়শই গালিগালাজ করে। যখনই কোনও প্রতিযোগিতা সামনে আসে, তখনই সে এমনটা আচরণ করে আমাদের সঙ্গে।’ জানা গিয়েছে, শীর্ষস্থানীয় ক্রীড়াবিদরা সাই-কে একটি অডিও রেকর্ডিংও পাঠিয়েছেন। যেখানে নাভাল সিংহকে নীরজ, সুমিত, নবদীপ, পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমকে মৌখিকভাবে গালিগালাজ করতে শোনা গিয়েছে।

উল্লেখ্য, অন্তিলই প্রথম SAI-এর কাছে বিষয়টি জানানোর পদক্ষেপ নিয়েছেন। তিনি জানান, কোচের আচরণ নিয়ে তিনি প্রথমে SAI-এর ডেপুটি ডিরেক্টর অরুণলাল এবং TOPS-এর সিইও (ন্যাশ জোহাল)-এর কাছে গিয়েছিলেন। SAI কর্মকর্তারা একটি আপোষের মাধ্যমে দুই পক্ষকে আলোচনায় বসাতে চেয়েছিলেন, কিন্তু অন্তিল সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি এখন কোচের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘কোচ শুধু ক্রীড়াবিদদের নয়, আমাদের পরিবারের প্রতিও অত্যন্ত অবমাননাকর ভাষা ব্যবহার করেন। আমাদের মায়েদের সম্পর্কে এবং নীরজ চোপড়া, নবদীপ সিং ও সন্দীপ চৌধুরীর মতো সম্মানিত ক্রীড়াবিদদের সম্পর্কেও অসম্মানজনক মন্তব্য করেছেন। আমার সঙ্গে আমার সহ-ক্রীড়াবিদরাও সম্পূর্ণ একমত, তাঁরাও এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, খেলাধুলায় অবশ্যই মর্যাদা, শৃঙ্খলা ও সম্মান বজায় রাখতে উচিত।’ তবে এখনও নাভালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি SAI।

Published by:

Share Link:

More Releted News:

২৫ কোটির গ্রিনের লড়াকু ইনিংসের সৌজন্যে গুজরাতকে ১৮১ রানের লক্ষ্য দিল কলকাতা

আইপিএলে ধুম মাচাবেন দক্ষিণ আফ্রিকান উইকেটরক্ষক, শুভমনের দলে এন্ট্রি

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, জোরাল হচ্ছে দাবি

আইপিএলে শতাধিক টিকিট নিয়ে কালোবাজারি , গ্রেফতার ক্যান্টিন কর্মী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ