মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

সুমিত আন্তিল, নীরজ চোপড়াদের নালিশের জেরে SAI (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)-এর কঠোর পদক্ষেপ। জ্যাভলিন কোচ নাভাল সিংহকে বরখাস্ত করল প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া (পিসিআই)।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুমিত আন্তিল, নীরজ চোপড়াদের নালিশের জেরে SAI (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া)-এর কঠোর পদক্ষেপ। জ্যাভলিন কোচ নাভাল সিংহকে বরখাস্ত করল প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া (পিসিআই)। দিন কয়েক আগে কোচ নাভালের বিরুদ্ধে মদ খেয়ে গালিগালাজ, হয়রানি, পরিবারকে অশালীন মন্তব্য এবং অশ্লীল ভিডিও করার অপরাধে SAI-এর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন জ্যাভলিন প্যারালিম্পিক্স স্বর্ণপদক জয়ী সুমিত আন্তিল। তাঁকে সমর্থন করেছিলেন ভারতের সোনার ছেলে তথা টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া-সহ একাধিক ক্রীড়াবিদরা। এমনকি SAI-এর কাছে পাঠানো চিঠিতে তাঁরা সাক্ষরও করেছিলেন।

অবশেষে বিতর্কের ঝড় ওঠার পর কড়া পদক্ষেপ নিল SAI। জ্যাভলিন কোচ নাভাল সিংহকে বরখাস্ত করল প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া (পিসিআই)। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর কাছে সুমিতের পাঠানো চিঠিতে লেখা ছিল, কোচ তাঁদেরকে মানসিক হয়রানি করেন। মদ খেয়ে গালিগালাজ করেন, নির্যাতন করেন। অশোভন আচরণ করেন। শুধু তাই নয়, পরিবার তুলেও গালিগালাজ করেন। অশ্লীল ভাষা প্রয়োগ করেন। অনেকদিন ধৈর্য ধরেছেন, কিন্তু এবার সমস্ত ধৈর্যের বাধ ভেঙে গেছে। তাই তিনি SAI-এর কাছে লিখিত অভিযোগ জানাতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তিনি অনুরোধ করেছেন, যাতে SAI এই বিষয়টি নজর রাখে এবং অবিলম্বে পদক্ষেপ নেয়। এই বিতর্কে নীরজ চোপড়াও খোলাখুলিভাবে নাভাল সিংহের নিন্দা করেছেন। নীরজের মতে, এই আচরণ ক্রীড়াসুলভ শিষ্টাচার, মানবিক শালীনতার সীমা অতিক্রম করেছে।

আরও পড়ুনঃ ‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

অবশেষে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে প্যারালিম্পিক্স কমিটি অফ ইন্ডিয়া (পিসিআই) তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। PCI সভাপতি দেবেন্দ্র ঝাঝারিয়া জানিয়েছেন যে, বেশ কয়েকজন ক্রীড়াবিদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি তদন্ত করা হয়েছে। ক্রীড়াবিদদের তাদের মতামত জানানোর জন্য পূর্ণ সুযোগ দেওয়া হয়েছিল। এবং প্রাথমিক তদন্তে অভিযোগগুলো সত্য প্রমাণিত হওয়ার পর পিসিআই একটি জরুরি বৈঠক ডেকেছিল। এবং সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় যে, ক্রীড়াবিদদের নিরাপত্তা, খেলার মান এবং শৃঙ্খলার কথা বিবেচনা করে নাভাল সিংহকে অবিলম্বে সকল কার্যক্রম থেকে অপসারণ করা হচ্ছে। পিসিআই বিবৃতিতে আরও স্পষ্ট করেছে যে, কোনও ক্রীড়াবিদের প্রতি এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় এবং একটি নিরাপদ ক্রীড়া পরিবেশ বজায় রাখাই সর্বোচ্চ অগ্রাধিকার।

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫