মেসির মায়ামিতে যোগ দেবেন জানতেন সতীর্থ নেইমার

Share:

নিজস্ব প্রতিনিধি:  একসময়ের সতীর্থ লিওনেল মেসি যে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন। মেসি যে মিয়ামিতে যোগ দেবেন এটা আমি জানতাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবং বর্তমানে পিএসজির তারকা ফুটবলার নেইমার।

এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান তারকা বলেন, মেসি যে আগামী মরশুমে মিয়ামিতে যোগ দেবেন, সেই বিষয়ে আমার সঙ্গে আগেই কথা হয়েছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও নতুন ক্লাবে যেন ভালো থাকে। তবে লিওকে খুব মিস করবো। অনেকদিন ক্লাব ফুটবলে একসঙ্গে খেললাম। সেই স্মৃতিই এখন আঁক়ড়ে থাকতে হবে আমাকে ও লিওকে দুজনকেই।

গত বুধবার এনবিএ ফাইনালসের খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেখানেই সাংবাদিকদের মেসির দলবদলের প্রসঙ্গে এই কথা জানান তিনি।

আরও জানতে পড়ুন : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জিততে পারলেই স্বপ্ন পূরণ হবে ম্যান সিটির

উল্লেখ্য, আগামী চলতি মাসের ৩০ জুন অবধি মেসির সঙ্গে চুক্তি রয়েছে পিএসজির। তারপরই মেসি হয়ে যাবেন মিয়ামির ফুটবলার। নেইমারের আশা মেসি মিয়ামিতে যোগ দেওয়ার ফলে মিয়ামির পারফরম্যান্স অনেক ভালো হবে। যাঁরা এতদিন মিয়ামির খেলা দেখতেন না, তাঁরা এবার থেকে লিওর জন্য মিয়ামির ভক্ত হয়ে তাদের খেলা দেখবেন।

নেইমারের সঙ্গে ক্লাব ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন মেসি। সম্পর্কটা গড়ে ওঠে ২০১৩ সাল থেকে। তখন দুজনেই ছিলেন বার্সার খেলোয়াড়। ২০১৭ সাল অবধি তাঁরা ক্যাম্প ন্যু-র দলেই ছিলেন। এরপর আবার দুজনে একসঙ্গে হন পিএসজিতে। এবার আবার মেসি তাঁর সতীর্থকে ছেড়ে পাড়ি দিলেন ইন্টার মিয়ামিতে। তবে মেসিকে ছেড়ে দিলেও নেইমারকে নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেননি পিএসজি কর্তারা।

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির