শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

Share:

নিজস্ব প্রতিনিধি:  মাত্র ১৫ বছর বয়সে বৈভব সূর্যবংশী এমন কিছু করে দেখিয়েছেন যা বিশ্বের আর কোনো খেলোয়াড় কখনও করতে পারেননি। রাজস্থান রয়্যালসের এই ওপেনিং ব্যাটসম্যান তাঁর ঝড়ো ব্যাটিং দিয়ে আইপিএলের আসর জমিয়ে দিয়েছিলেন। বিরাট কোহলি, শুভমন গিল ও হেনরিক ক্লাসেনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পেছনে ফেলে চলতি মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে খেলা শেষ করেছেন বৈভব। আইপিএলে নজরকাড়া সাফল্যের পর ভারতের এই বিস্ময় বালক জানিয়েছেন তাঁর শৈশবের সুপারহিরোর নাম।

ফাইনালে পৌঁছাতে না পারলেও আইপিএল থেকে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ এবং ‘এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’ সহ বেশ কয়েকটি ব্যক্তিগত পুরষ্কার পেয়েছেন বৈভব। টুর্নামেন্ট জুড়ে নিজের দাপুটে পারফরম্যান্স দিয়ে এক অবিস্মরণীয় ছাপ রেখে গিয়েছেন তিনি। ফাইনাল ম্যাচ শেষে জানিয়েছে, ছোটবেলায় তাঁর বাবা তাঁকে কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের গল্প শুনিয়ে অনুপ্রাণিত করতেন। রবিবার (৩১ মে)   গাভাস্কারের সঙ্গে এক সাক্ষাতের সময় বৈভব নিজেই এই মজার ঘটনাটি প্রকাশ্যে এনেছেন। গাভাস্কারের সঙ্গে কথা বলার সময় বৈভব জানায়, “আমার বাবা আপনার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছেন। আমি আমাদের বাড়ির কাছের সিমেন্টের পিচে অনুশীলন করতাম, যেটা আমার বাবা বানিয়েছিলেন। যখন আমি ছোট ছিলাম এবং কিছু ভালো শট খেলতাম, তখন বোলাররা আমাকে বাউন্সার মারতে শুরু করত। এটা আমাকে খুব বিরক্ত করত।”

আরও পড়ুন: আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

বৈভবের কথা মন কেড়েছে সকলের। ভারতের তরুণ এই এই খেলোয়াড় তাঁর ক্রিকেট যাত্রা সম্পর্কে আরও বলেছেন, “আমার বাবা আপনার( গাভাস্কার) সম্পর্কে আমাকে গল্প শোনাতেন। তিনি বলতেন যে আমাদের সময়ে একজন মহান ব্যাটসম্যান ছিলেন যিনি হেলমেট ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের ভয়ঙ্কর ফাস্ট বোলারদের মোকাবেলা করতেন এবং এমনকি পুল শটে তাদের ছক্কাও মারতেন। তাঁর ( গাভাস্কার) কথা শুনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছিলাম।” রবিবার  বৈভব এটাও স্পষ্ট করে দেন যে, তার স্বপ্ন শুধু সীমিত ওভারের ক্রিকেট খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘বেসি বস’ টেস্ট ক্রিকেট খেলারও ইচ্ছাও প্রকাশ করেছেন।

বিয়ের কয়েক ঘন্টার মধ্যেই সব শেষ, হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ভারতীয় পাইলট

কালনায় ত্রাণ-দুর্নীতির অভিযোগে গ্রেফতার এক তৃণমূল নেতা

কলিতা মাজি থেকে পূর্ণিমা চক্রবর্তী, একঝাঁক মহিলা বিধায়ক ঠাঁই পেলেন শুভেন্দুর মন্ত্রিসভায়

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা ইরানের

বাড়ির পরিচারিকা থেকে মন্ত্রী, স্বপ্নের যাত্রা আউশ গ্রামের কলিতা মাজির

প্রকাশ্যে রাস্তায় মহিলাকে লক্ষ্য করে চলল গুলি, রক্তারক্তি কাণ্ড উত্তরপ্রদেশে

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

প্রয়াত নন্দলাল বসুর নাতি

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ শেষ, পূর্ণমন্ত্রী হলেন তাপস রায়, অর্জুন সিং, দীপক বর্মন

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

শচিন বা কোহলি নন, শৈশবের সুপারহিরোর নাম জানালেন বৈভব

প্রেমিকার সঙ্গে দেখা করতে পাক অধিকৃত কাশ্মীর থেকে ভারতে এল যুবক

বিনামূল্যে বাস পরিষেবা, খুশি মহিলা যাত্রীরা, উৎসবের আবহ পুরুলিয়ায়