আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

Share:

নিজস্ব প্রতিনিধি:  টানা দ্বিতীয়বার আইপিএল ট্রফি জিতেছে রয়‍্যাল চ্যালেঞ্জার্স  বেঙ্গালুরু(RCB)। রবিবার(৩১ মে) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাতকে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রজত পাতিদাররা।  শেষ বলে বিরাট ছিক্কা মেরে ম্যাচ জেতানোর পর গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া ভাইরাল হয়েছিল। টানা সাফল্যে অন্য মেজাজে ছিলেন আরসিবির তারকারা।  ব্যাট হাতে বরাবরই বিরাট কোহলি সকলের মন জিতে নিয়েছেন। এবার  ট্রফি জেতার পর ডান্স ফ্লোরে তাঁর নাচের ভঙ্গিমায় মুগ্ধ ভক্তরা। ভাইরাল হয়েছে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নাচ ও আনন্দের মুহূর্তগুলি।  

সোশ্যাল মিডিয়ায় আরসিবি-র শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে ম্যাচ জেতার আনন্দে সকলে পার্টিতে ব্যস্ত। সেখানেই কোহলিকে তাঁর স্ত্রী অনুষ্কার সঙ্গে নাচতে দেখা গিয়েছে। আরসিবি তাদের অফিশিয়াল পোস্টে একটি ৪৬-সেকেন্ডের ভিডিও শেয়ার করেছে।  পোস্টটির ক্যাপশনে লেখা ছিল, “ডান্স ফ্লোরে কিং কোহলির মাস্টারক্লাস, সুন্দর মুহূর্ত এবং আরও অনেক কিছু।’ এই আনন্দের সামিল হওয়ার জন্য  অনুষ্কাকে দলের পক্ষ থেকে ধন্যবাদও জানানো হয়েছে। 

ভিডিওটি প্রকাশ্যে আসা মাত্রই ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। কমেন্ট সেকশন ‘আহা কী মিষ্টি।’ এবং ‘কী দারুণ সারপ্রাইজ!’-এর মতো মন্তব্যে ভরে গিয়েছে।  ভিডিওটিতে আরসিবি অধিনায়ক রজত পাতিদারকে  দীনেশ কার্তিকের সঙ্গে নাচতে দেখা গিয়েছে। এককথায় ম্যাচ জেতার পর আরসিবির গোটা টিমই আনন্দে মেতে উঠেছিল। রবিবার গুজরাত টাইটানসের বিপক্ষে ফাইনাল ম্যাচে বিরাট ৪২ বলে অপরাজিত ৭৫ রান করেন। কোহলি তাঁর ইনিংসে নয়টি চার ও তিনটি ছক্কা হাঁকান। তিনি মাত্র ২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। বেঙ্গালুরুর হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন রশক সালাম দার, যিনি তিনটি উইকেট নেন। অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার ও জশ হ্যাজেলউড প্রত্যেকে দুটি করে উইকেট নেন।  

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র