মধুর প্রতিশোধ, ইংরেজদের চূর্ণ করে ফাইনালে কিউয়িরা

সালটা ছিল ২০১৯। বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখের কাছ থেকে গ্রাস কেড়ে নিয়েছিল ইংল্যান্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: সালটা ছিল ২০১৯। বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখের কাছ থেকে গ্রাস কেড়ে নিয়েছিল ইংল্যান্ড। সুপার ওভারে কিউয়িদের হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ইংরেজরা। সেই যন্ত্রণা এতদিন তাড়া করে বেরাচ্ছিল নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। কিন্তু এবার হয়তো তাদের সেই জ্বালা খানিক কমবে। ইংল্যান্ডকে হারিয়েই চলতি টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রবেশ করেছে কিউয়িরা। রীতিমতো দাপটের সঙ্গেই ৫ উইকেটে জয় তুলে নিল কেন উইলিয়ামসন অ্যান্ড কোম্পানি।

ড্যারেল মিচেলের অপরাজিত ৭২ রানের ইনিংসের ওপর ভর করেই একওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ব্ল্যাকক্যাপসরা। ম্যাচের সেরা নির্বাচিত হলেন তিনিই। আর মিচেলকে যোগ্য সঙ্গ দিলেন ডেভন কনওয়ে (৪৬)। শুরুতেই ২টি উইকেট হারিয়ে ফেললেও বিপদে পড়তে হয়নি কিউয়িদের।

প্রথমে ব্যাট করে মইন আলি (৫১) এবং দাওইদ মালানের (৫১) ব্যাটের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে ইংল্যান্ড। কিন্তু ২০১০ সালের চ্যাম্পিয়নদের ফাইনালে ওঠা হল না। ছিটকে যেতে হল মরগানদের। প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপের ফাইনালে পা রেখে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে শুরু করল ব্ল্যাকক্যাপসরা।

 

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন যশস্বী জয়সওয়াল

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন