ভারতের বিরুদ্ধে নেই অ্যান্ডারসন, অভিষেক এক স্পিনারের

Share:

নিজস্ব প্রতিনিধি : ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম একাদশে জায়গা হয়নি অ্যান্ডারসনের। তবে এবারে টেস্টে অভিষেক হতে চলেছে বাঁহাতি স্পিনার টম হার্টলির। এছাড়াও আরও দুই স্পিনার রেহান আহমেদ ও জ্যাক লিচকে। একমাত্র পেসার হিসাবে দলে জায়গা করে নিয়েছেন মার্ক উড।

বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। সেই সিরিজে রাখা হয়নি ৬৯০ উইকেটের মালিক জেমস অ্যান্ডারসনকে। কারণ, আসন্ন টেস্টে স্পিন বোলারদের বেশি করে খেলাতে চলেছে ইংল্যান্ড শিবির। অ্যান্ডারসনকে যদি খেলানো হত, তাহলে হয়ত এই টেস্ট সিরিজে সাতশো উইকেট পেতে পারতেন তিনি। কিন্তু তাঁকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। উল্লেখ্য, ভারতের মাটিতে ১৩টি টেস্টে অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৩৪টি।

অন্যদিকে আসন্ন টেস্টেই অভিষেক হতে চলেছে টম হার্টলির। এর আগে ল্যাঞ্চেশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০টি উইকেট নিয়েছেন হার্টলি। হার্টলির সঙ্গে এবার রাখা হয়েছে রেহান আহমেদকে। রেহাত গত বছর পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিল। এবার সেই রেহানের ওপরই ভরসা করতে চাইছে ইংল্যান্ড শিবির। অন্যদিকে স্পিনার হিসাবে রাখা হয়েছে জ্যাক লিচকেও। মূলত স্পিন বোলিংয়ের মাধ্যমেই ভারতের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জে ফেলতে চাইছে ইংল্যান্ড। ইতিমধ্যে ভিসা সমস্যার কারণে দেশে ফিরে যেতে হয়েছে আরেক স্পিনার শোয়েব বাসিরকে। তবে খুব তাড়াতাড়ি ভারতে খেলানোর জন্য আনার ব্যবস্থা করা হচ্ছে।

ছাদ কিংবা বাগান! বাড়িতেই সহজে চাষ করুন ‘সুপারফুড’ সজনে

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪