নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বাংলাদেশে সরকারের পালাবদলের পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার দিকে নজর দিয়েছে তারেক রহমানের সরকার। রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িয়ে থাকা ক্রিকেটকেও সেই সম্পর্কের সেতু হিসেবে ব্যবহার করার চেষ্টা শুরু হয়।  দুই দেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তৈরি হওয়া দূরত্ব কমিয়ে নতুন করে বন্ধুত্বের পরিবেশ তৈরি করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছিল। আর সেই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ক্রিকেট। হবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি  থেকে সাংবাদিক বৈঠক করার পরেই দুই দেশের মধ্যে বেড়েছে উত্তাপ। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে  অগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে যাওয়ার কথা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। দীর্ঘদিন ধরেই এই সিরিজ নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেই সিরিজ আদৌ মাঠে গড়াবে কি না, তা নিয়েই দেখা দিয়েছে বড়সড় প্রশ্ন। সূত্রের খবর বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন গিল-বিরাট কোহলিরা। 

 এই সিরিজটি মূলত ২০২৪ সালে হওয়ার কথা ছিল। কিন্তু একাধিক কারণে দুই দফায় সিরিজ পিছিয়ে যায়। নতুন সূচি অনুযায়ী  অগস্টের শেষ দিকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে দুই দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এই সফরের পথে ফের বাধা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।  ক্রিকবাজের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সিরিজ আয়োজনের সম্ভাবনা ক্রমেই কমছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির কর্মকর্তারা এখনও পুরোপুরি আশা ছাড়তে রাজি নন। তাঁদের ধারণা, আগামী দিনগুলিতে পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের সুযোগ তৈরি হতে পারে। তবে বিসিবির অভ্যন্তরীণ সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দলকে বাংলাদেশে এনে সিরিজ আয়োজন করা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর তিনি সিরিজটি নিয়ে যথেষ্ট সন্দিহান। তাঁর কথায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এখন ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনাও কম বলে মনে হচ্ছে। অনেকেই বলছেন নিরাপত্তার কারণে বাংলাদেশের মাটিতে খেলবেন না শুভমন-বিরাটরা। 

আরও পড়ুন: বাবাকে শেষ বিদায় জানাতে স্ত্রী-সন্তানদের নিয়ে তড়িঘড়ি শৈশবের শহরে ফিরলেন মেসি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ী সিরিজ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। ফলে শেষ মুহূর্তে সবকিছু স্বাভাবিক করে সিরিজ আয়োজন করা কার্যত কঠিন হয়ে উঠছে। তবে বিসিবির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে সিরিজ বাতিলের ঘোষণা করা হয়নি। 

গাল টেপার ছলে যৌন হেনস্থা! বাধা দিতেই বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রকে মারধর পুলকার চালকের

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশের সঙ্গে ঘনিষ্ঠতা কিয়ারার, কটাক্ষের ঝড় উঠতেই স্ত্রীকে ভালবাসায় ভরিয়ে দিলেন সিদ্ধার্থ

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ