রজত পাতিদার নন, পঞ্জাবের বিপক্ষে নতুন অধিনায়কের অধীনে খেলবে আরসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে। রবিবার প্লেঅফে জায়গা পাকা করতে আরসিবি ( ১৭ মে) এইচপিসিএ স্টেডিয়ামে পঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামবে। তবে এই ম্যাচে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার দলকে নেতৃত্ব দেবেন না।  তাঁকে ছাড়াই আজ খেলবে বিরাট কোহলিরা।   

জানা গিয়েছে, রজত পাতিদারের অনুপস্থিতিতে বেঙ্গালুরুর উইকেটরক্ষক-ব্যাটসম্যান জিতেশ শর্মা দলকে নেতৃত্ব দেবেন। আইপিএলের একটি সূত্র আইএএনএস-কে এই বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, “রজত পাতিদার আজ খেলবেন না। এই ম্যাচে জিতেশ আরসিবির অধিনায়ক থাকবেন। ধর্মশালায় সফর করা আরসিবি টিমের সঙ্গে পাতিদারকে দেখা যায়নি এবং তিনি দুটি অনুশীলন সেশনেই অনুপস্থিত ছিলেন।  হায়দরাবাদে আরসিবির শেষ ম্যাচে তিনি ফিরবেন।”   তবে সবার নজর থাকবে জিতেশের ওপর, কারণ ২০২২ সালে অভিষেকের পর থেকে নিজের সবচেয়ে বাজে মরশুম কাটাচ্ছেন। তিনি এখন পর্যন্ত মাত্র ৯০ রান করেছেন এবং দশ ইনিংসে আটবার পেসারদের বলে আউট হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল 

প্রসঙ্গত,  চলতি মরশুমে আরসিবি-র অন্যতম সেরা পারফর্মারদের একজন হলেন পাতিদার। তিনি ১০ ইনিংসে ১৯৫ স্ট্রাইক রেটে ৩২৬ রান করেছেন, যার মধ্যে তিনটি অর্ধশতরানও রয়েছে। কিন্তু  চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে তাঁর অনুপস্থিতি আরসিবি-র মিডল অর্ডারে একটি বড় শূন্যতা তৈরি করেছে। প্রথম একাদশে তাঁর জায়গায় কে খেলেন সেটাই এখন দেখার বিষয়। অন্যদিকে পঞ্জাবের বিপক্ষে একটি জয়ই  বিরাটদের প্লেঅফের জায়গা নিশ্চিত করবে। জানিয়ে রাখা ভালো, আরসিবির ওপেনার ফিল সল্টকে এই ম্যাচে খেলছেন না। তিনি আঙুলের চোটে ভুগছেন। অর্থাৎ ওপেনিংয়ে জ্যাকব বেথেলের সঙ্গী হবেন বিরাট কোহলি।

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?