বিশ্বকাপ ফাইনালের আগে মেসির বিশেষ প্রস্তুতির কথা ফাঁস করলেন ডি পল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে লিওনেল মেসিকে? আসন্ন ফিফা বিশ্বকাপে খেলার ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু ঘোষণা করেননি আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি। তবে তাঁর ঘনিষ্ঠ সতীর্থ রদ্রিগো ডি পলের মন্তব্যে নতুন করে আশার আলো দেখছেন সমর্থকরা। ওয়ালর্ড সকার টকের প্রতিবেদন অনুসারে, জাতীয় দল ও ক্লাব সতীর্থ রদ্রিগো ডি পলের বিবৃতি অনুযায়ী, ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নিজেকে প্রস্তুত করছেন বিশ্বচ্যাম্পিয়ন এই মহাতারকা।

গত দুই-তিন মাস ধরে একসঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুত হচ্ছেন ইন্টার মায়ামির দুই আর্জেন্টাইন তারকা। ক্লাবের অনুশীলনের পাশাপাশি গত কয়েক মাস ধরে তাঁরা আলাদাভাবে বিশেষ ফিটনেস ট্রেনিং করছেন। লক্ষ্য একটাই, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে নিজেদের সেরা দেওয়া। একটি ইউটিউব সাক্ষাৎকারে ডি পল জানান, তিনি এবং মেসি নিয়মিত অনুশীলন করছেন। তাঁর কথায়, বিশ্বকাপের কথা মাথায় রেখেই দু’জন নিজেদের সেরাটা দিচ্ছেন। দল ঘোষণার আগে স্বাভাবিকভাবেই উত্তেজনা, অনিশ্চয়তা এবং প্রত্যাশা কাজ করছে। 

আরও পড়ুন: ফের বিশ্বরেকর্ড! এভারেস্ট জয় করে নিজেদের রেকর্ড ভাঙলেন কামি রিতা ও লাকপা শেরপা

২০০২ সালে কাতার বিশকাপ জয়ের মাধ্যমে নিজের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছিলেন মেসি। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, তিনি কি ফিফা বিশকাপে দেশের জার্সিতে মাঠে নামবেন? যদিও মেসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। ডি পলের বক্তব্যে স্পষ্ট যে আর্জেন্টাইন অধিনায়ক আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়টিকে আরও একবার বিশ্বমঞ্চে স্মরণীয় করে তুলতে চান। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তবে ২০২৬ বিশকাপে আবারও আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে দেখা যেতে পারে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তিকে।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি