ফরাসি ওপেন জিতে আবার শীর্ষে জকোভিচ, ২০ বছরে প্রথম বার ১০০-র বাইরে নাদাল

টেনিসে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফরাসি ওপেন জিতে ক্রমতালিকার শীর্ষে নোভাক জকোভিচ। পুরুষ টেনিসে সর্বকালের সেরা খেলোয়াড় হিসাবে উঠে এলেন সার্বিয়ান মহাতারকা। টেনিসে পুরুষদের সিঙ্গলস ক্রমতালিকায় ৩ থেকে ১ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ১০০ জনের তালিকায় জায়গা হয়নি রাফায়েল নাদালের। ২০ বছরে এই প্রথম রাফায়েল নাদাল ১০০ এর বাইরে চলে গেলেন।

২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক জকোভিচ প্রকাশিত নতুন তালিকায় ১ নম্বরে রয়েছেন। এর আগে পুরুষদের শীর্ষ টেনিস খেলোয়াড় ছিলেন তিনি ৩৮৭ সপ্তাহ। সোমবার থেকে ৩৮৮তম সপ্তাহ শুরু হয়েছে তাঁর, যা পুরুষদের সিঙ্গলসে রেকর্ড। উল্লেখ্য এর আগে পুরুষদের সিঙ্গলসে শীর্ষে ছিলেন কার্লোস আলকারাজ। কিন্তু ফরাসি ওপেনের সেমিফাইনালে তিনি পরাজিত হন জকোভিচের কাছে। এর ফলে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে কার্লোস আলকারাজ। আর তৃতীয় স্থানে নেমে গিয়েছেন দ্বিতীয় স্থানে থাকা ড্যানিল মেদভেদেভ। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডেই তিনি ছিটকে গিয়েছিলেন। চার নম্বরে থাকা ক্যাসপার রুড ধরে রেখেছেন নিজের জায়গা।

প্রসঙ্গত রাফায়েল নাদাল চোটের কারণে গত জানুয়ারি মাস থেকে কোর্টের বাইরে। নিজের পছন্দের ফরাসি ওপেনেও খেলতে পারেননি ১৪ বারের জয়ী টেনিস তারকা। চলতি মাসেই অস্ত্রোপচার হয়েছে তাঁর। অন্তত আরও পাঁচ মাস কোর্টের বাইরে থাকতে হবে। দীর্ঘদিন কোর্টের বাইরে থাকায় তিনি ধীরে ধীরে পিছিয়ে পড়েছেন তালিকায়। সোমবার প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে ১৫ থেকে ১৩৬ নম্বরে নেমে গিয়েছেন নাদাল।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর