স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেন অভিযান শুরু জকোভিচের

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেন অভিযান শুরু করলেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে তিনি হারিয়েছেন পিয়েরে-হিউজেস হারবার্ট। হারবার্টকে হারাতে জকোভিচের সময় লেগেছে আড়াই ঘণ্টা।

মঙ্গলবার রাতে সহজে জয় আসেনি জকোভিচের। ফ্রান্সের ছেলে হওয়ায় কোর্ট অনেকটাই চেনা হারবার্টের। ফলে এই ফরাসি খেলোয়াড়কে হারাতে অনেকক্ষেত্রেই বেগ পেতে হয়েছে জকোভিচকে। প্রথম সেটে হারবার্টকে ৬-৪-এ হারিয়ে দেন জকোভিচ। এরপর দ্বিতীয় সেটে জকোভিচকে সমস্যায় ফেলে দেন হারবার্ট। জকোভিচকে ব্রেক করেন হারবার্ট। ম্যাচ গড়ায় ট্রাইব্রেকারে। তবে ট্রাইব্রেকারে অবশ্য সার্বিয়ান তারকাকে আটকানো যায়নি।

এরপর তৃতীয় সেটে জকোভিচের সঙ্গে সমানে সমানে লড়াই চালিয়ে যান হারবার্ট। একটা সময় ফল ছিল ৩-৩। এরপর ম্যাচকে নিজের স্বপক্ষে নিয়ে আসতে লড়াই চালিয়ে যান ফরাসি খেলোয়াড়। কিন্তু শেষ পর্যন্ত জকোভিচের কাছে হার মানতে হয় তাঁকে। ম্যাচ জিতে নিয়ে জকোভিচ জানান, ‘যেভাবে প্রতিযোগিতা শুরু করলাম, তাতে আমি খুব খুশি। গত সপ্তাহটা খুব ভালো কাটেনি। আশা করছি, ধীরে ধীরে নিজের খেলায় উন্নতি করব।‘ উল্লেখ্য, ফরাসি ওপেন থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছেন রাফায়েল নাদাল। নাদালের সেই ম্যাচ কোর্টে বসে দেখেছিলেন জকোভিচ। কোর্টে বসে খেলা দেখা নিয়ে জকোভিচ জানিয়েছিলেন, নাদালের ম্যাচে থাকতেই হত। ইগা শিয়ানটেক ছিলেন। কার্লোস আলকারাস ছিলেন। অসাধারণ মুহূর্ত কাটালাম।

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা