প্রয়াত অলিম্পিকে স্বর্ণপদক জয়ী কিংবদন্তি হকি খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াত ব্রিটেনের হকি কিংবদন্তি শেরওয়ানি। মাত্র ৬৩ বছর বয়সে শেষ নিস্বাস ত্যাগ করেছেন ১৯৮৮ সালে সিউলে অনুষ্ঠিত অলিম্পিকে পশ্চিম জার্মানির বিপক্ষে ব্রিটেনের ৩-১ ফিল্ড হকির ফাইনালে দুটি গোল করা ইমরান শেরওয়ানি । বৃহস্পতিবার তাঁর পরিবারের পক্ষ থেকে এই দুঃসংবাদ দেওয়া হয়েছে।

শেরওয়ানি পরিবার ইউরোহকির অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে “যদিও অনেকেই তাকে তার ক্রীড়া সাফল্যের জন্য চিনতেন, আমাদের কাছে তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ পারিবারিক মানুষ যার উষ্ণতা, রসবোধ এবং দয়া তাঁকে চেনেন এমন সকলকে স্পর্শ করেছিল।” পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, “ইমরানের অভাব গভীরভাবে অনুভূত হবে, কিন্তু তার উত্তরাধিকার আমাদের  সঙ্গে সর্বদা থাকবে।”  তাঁর প্রয়াণে ইউরোহকির সভাপতি মার্কোস হফম্যান বলেছেন, “তিনি ছিলেন সেরাদের একজন।”

সিউলে জিবি ফাইনালে দুবার গোল করলেও পশ্চিম জার্মানি ৩-১ গোলে পরাজিত হয়। তাঁর দ্বিতীয় গোলটি নিয়ে বিবিসির ধারাভাষ্যকার ব্যারি ডেভিসের মন্তব্য বিশ্বজুড়ে বিখ্যাত হয়ে উঠেছিল। তিনি বলেছিলেন, “জার্মানরা কোথায় ছিল? কিন্তু সত্যি বলতে, কে চিন্তা করে!” ২০১৯ সালের ডিসেম্বরে শেরওয়ানির অ্যালজাইমা রোগ ধরা পড়ে, যা তিনি দুই বছর পর সকলকে জানয়েছিলেন। খেলার জীবনে শেরওয়ানি ইংল্যান্ডের হয়ে ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছেন এবং ৪৫টি ম্যাচে ব্রিটেনের প্রতিনিধিত্ব করেছেন। শেরওয়ানি ১৯৮৬ বিশ্বকাপ এবং পরের বছর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের হয়ে রূপোর পদকও জিতেছিলেন।

ব্যারি ডেভিস আরও বলেন, “সিউলের ফাইনালে তার পারফরম্যান্স ইতিহাসে সেইসব প্রতীকী মুহূর্তগুলির মধ্যে একটি হিসেবে লিপিবদ্ধ থাকবে যা আমাদের খেলার বাধা অতিক্রম করে এবং বৃহত্তর অলিম্পিক লোককাহিনীর অংশ।” ইংল্যান্ড হকি সিইও রিচ বিয়ারও শেরওয়ানির মৃত্যুতে শোকপ্রকাশ করে শ্রদ্ধা জানিয়েছেন। তাকে খেলার একজন প্রকৃত আইকন বলে উল্লেখ করেছেন। বিয়ার বলেছেন, “মাঠে তার কৃতিত্বের বাইরেও, ইমরান একজন অসাধারণ ব্যক্তি ছিলেন যার দয়া এবং আবেগ তাকে জানার সৌভাগ্য অর্জনকারী সকলকে সমৃদ্ধ করেছিল,” বিয়ার বলেন।

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…