ওমিক্রন আতঙ্ক! পিছিয়ে যেতে পারে কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফর

চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি জায়গায় ছড়িয়ে গিয়েছে কোভিডের এই নয়া ভেরিয়েন্টটি। যেই কারণে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে পড়ে গিয়েছে ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর। জানা গিয়েছে, পিছিয়ে যেতে চলেছে বিরাট কোহলি অ্যান্ড কোম্পানির এই সফর। যেটি আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে আপাতত সেটা একসপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

কানপুর টেস্টের পরেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সবুজ সংকেত না পেলে টিম ইন্ডিয়ার প্রোটিয়াভূমিতে খেলতে যাওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই। তাই এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি বোর্ড। তারা অপেক্ষা করে রয়েছে কেন্দ্র সরকারের মতামতের জন্য।  

আগামী ৮ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিমানে ওঠার কথা ছিল কোহলিদের। কিন্তু সেটা হচ্ছে না। বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে আলোচনা হবে। সেই জন্য যদি সিরিজ হয় তাহলে সেটা ১৭ ডিসেম্বরের পরিবর্তে একসপ্তাহ দেরিতে আরাম্ভ হতে পারে। কারণ, নেলসন মেন্ডেলার দেশে গিয়ে প্রথমে বায়ো বাবলে থাকতে হবে ভারতীয় দলকে। 

নভেম্বরের শেষেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত! আগামী দু’দিনে কলকাতা-সহ গোটা বাংলায় আরও নামবে পারদ

৮ ডিসেম্বর লঞ্চ হচ্ছে iQOO 16, প্রকাশ্যে এল নতুন ফিচার

ধন-সম্পদে ভরবে ৬ রাশির জীবন, বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা

মাঝ রাস্তায় ট্যাঙ্কার উল্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে নিহত ৩০, আহত ১৫

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত