Wimbledon: জোকোভিচের বিজয় রথ থামিয়ে প্রথম উইম্বলডন জয় আলকারাজের

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: তারুণ্যের কাছে হার মানল অভিজ্ঞতা। রোলাঁ গারোয় ফরাসি ওপেনের সেমিফাইনালে পারেননি। কিন্তু রবিবার উইম্বলডনে স্বপ্নপূরণ করলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা কার্লোস আলকারাজ। প্রথম সেটে হেরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে নোভাক জোকোভিচের বিজয়রথ রুখে দিয়ে প্রথমবার উইম্বলডন জিতলেন। ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জেতা খেলোয়াড়কে হারালেন ১-৬, ৭-৬, ৬-১, ৩-৬, ৬-৪ গ্রেমে। ২০ বছরের স্প্যানিশ তরুণ বুঝিয়ে দিলেন, আগামী দিনে টেনিস দুনিয়াকে শাসন করবেন তিনি।

অথচ এদিন সেন্টার কোর্টে প্রথম সেট দেখার সময়ে কেউই আশা করতে পারেননি ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন অধরা রয়ে যাবে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচের। শুরুতেই ব্রেক করেন সার্বিয়ান তারকা। একের পর এক ভুল করতে থাকেন আলকারাজ। আর সেই ভুলের মাশুল গুণতে হয়। প্রথম সেট ৬-১ গেমে জিতে নেন জোকোভিচ। কার্যত সার্বিয়ান তারকার বিরুদ্ধে কোনও লড়াই করতে পারেননি। দ্বিতীয় সেটে অবশ্য ম্যাচে ফেরেন আলকারাজ। টিঁকে তাকার জন্য মরণপণ লরাই চালান। দুজনের মধ্যে দুর্ধর্ষ লড়াই চলে। সার্ভিস এবং রিটার্নে নিজের পুরনো ছন্দ ফিরে পান স্প্যানিশ খেলোয়াড়। তুমুল লড়াইয়ের পরে দ্বিতীয় সেট জিতে নেন আলকারাজ।

আর দ্বিতীয় সেটে জেতার পরেই আত্মবিশ্বাসী হয়ে ওঠেন তরুণ খেলোয়াড়। জোকোভিচকে উড়িয়ে দিয়ে ৬-১ গেমে তৃতীয় সেট জিতে নেন। আগে কখন্ও এ ভাবে ঘাসের কোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারতে দেখা যায়নি সার্বিয়ান তারকাকে। তৃতীয় সেটের পরে বিরতিতে যান নোভাক। আর সেই বিরতি থেকে ফিরে এসে ফের স্বমূর্তি ধারণ করেন।চতুর্থ সেটের পঞ্চম গেমে আলকারাজের সার্ভিস ভাঙলেন। নবম গেমে আলকারাজের সার্ভিস ভেঙে ৬-৩ সেট জিতে যান তিনি। খেলা গড়ায় পঞ্চ‌ম সেটে। কিন্তু পঞ্চম সেটে ফের একের পর এক ভুল করতে থাকলেন সার্বিয়ান টেনিস তারকা। নির্ণায়ক সেটে দ্বিতীয় গেমেই আলকারাজের সার্ভিস ভাঙার সুযোগ পেয়েছিলেন। সোজা নেটে সেই ভলি মারলেন জোকোভিচ। নিজের সার্ভিস ধরে রাখতে পারলেন না। একের পর এক বাজে শট মেরে পয়েন্ট হারান। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত আলকারাজের কাছে হারই মানতে হলো ৬-৪ গেমে। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নও অধরা রয়ে গেল জোকারের। টানা পঞ্চমবার উইম্বলডন জয়ের স্বাদ পাওয়া হল না।

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুণ করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক

সোনার দামে পতন অব্যহত, জেনে নিন আজকের দর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

ভারতের আর্থিক বৃদ্ধির ভূয়সী প্রশংসা ট্রাম্পের, মার্কিন সুদনীতি নিয়ে তুললেন প্রশ্ন

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের