‘তোমাকে খুন করব’, মাইক টাইসনকে হুমকি জেক পলের ভাই লোগানের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: দীর্ঘ ১৯ বছর বাদে শনিবার ফের বক্সিং রিংয়ে নেমেছিলেন লৌহমানব হিসাবে পরিচিত মাইক টাইসন। কিন্তু রিংয়ে প্রত্যাবর্তন সুখের হয়নি মার্কিন বক্সারের। হেরে গিয়েছেন ৩১ বছরের ছোট জেক পল। আর ওই হারার পরেই খুনের হুমকি পেয়েছেন পলের ছোট ভাই লোগানের কাছ থেকে। ৫৮ বছর বয়সী বক্সারকে হুমকি দিয়ে লোগান বলেছেন, ‘আমি তোমায় খুন করব।’ ম্যাচ শেষে এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে ওই হুমকি পাওয়ার কথা জানিয়েছেন টাইসন। সেই সঙ্গে হুঙ্কার ছেড়েছেন, আমি একবার জেক পলের ভাই লোগানের সঙ্গে বক্সিং রিংয়ে লড়তে চাই।

আচমকাই কেন টাইসনকে খুনের হুমকি দিলেন লোগান? ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার (১৫ নভেম্বর)। দুই প্রতিপক্ষ মাইক টাইসন ও জেক পলকে নিয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন পরিচালকরা। সেই সাংবাদিক সম্মেলনে এক মহিলা সাংবাদিক টাইসনকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি হেরে গেলে কী হবে? ওই প্রশ্ন মনের মতো হয়নি ৫৮ বছর বয়সী বক্সারের। প্রশ্নকর্ত্রী সাংবাদিকের দিকে কটমট করে তাকিয়ে হঠাৎ পলকে চড় মারেন টাইসন। সটান বলে দেন, ‘কথা শেষ।‘ টাইসনের আচরণে বিস্মিত হয়ে পড়েন সবাই।

ভাইকে চড় মারার বিষয়টি হজম হয়নি পলের ভাই লোগানের। এদিন বক্সিং রিংয়ে যাওয়ার মুখে টাইসনকে লক্ষ্য করে তিনি হুমকি দেন, আমি তোমায় হাতের নাগালে পেলে খুন করব। যদিও এদিন রিংয়ে হারার পরে তরুণ প্রতিপক্ষ পলকে কাছে টেনে নিয়েছিলেন ৫৮ বছর বয়সী বক্সার।

মাঝেরহাটে লরির ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

শীতের মরসুমে শরীরের যত্ন নিতে বানিয়ে ফেলুন আমলকির লাড্ডু, রইল রেসিপি

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ