মানসিক অবসাদে আত্মঘাতী তরুণ পাক স্নুকার খেলোয়াড় মজিদ আলি

গতকাল বৃহস্পতিবার কাঠ কাটার যন্ত্রের সাহায্যে আত্মঘাতী হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: কুরবানি ঈদের দিনেই আত্মঘাতী হলেন পাকিস্তানের তরুণ স্নুকার খেলোয়াড় মজিদ আলি। বযস হয়েছিল মাত্র ২৮ বছর। গতকাল বৃহস্পতিবার পঞ্জাব প্রদেশের ফয়সালাবাদের সামুন্দ্রতে নিজের বাড়িতে কাঠ কাটার যন্ত্রের সাহায্যেই আত্মঘাতী হন এশিয়ান অনূর্ধ্ব ২১ স্নুকার প্রতিযোগিতার রৌপ্য পদক বিজয়ী। প্রতিভাবান তরুণ স্নুকার খেলোয়াড়ের আত্মহত্যার খবরে পাকিস্তানের ক্রীড়ামহলে শোকের ছায়া নেমে এসেছে।

গত কয়েক বছর ধরেই স্নুকার খেলোয়াড় হিসেবে জনপ্রিয় হয়ে উঠছিলেন মজিদ। দেশের হয়ে একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশও নিয়েছিলেন। তাছাড়া অভ্যন্তরীণ প্রতিযোগিতাতেও বেশ দাপটের সঙ্গে খেলছিলেন। আচমকাই যে নিজের জীবন শেষ করে দেবেন মজিদ তা ভাবতে পারেননি পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুবান্ধবরা। আত্মঘাতী স্নুকার খেলোয়াড়ের দাদা উমর আলি সাংবাদিকদের জানিয়েছেন, ছোটবেলা থেকেই মানসিক অবসাদে ভুগতেন মজিদ। স্নুকার খেলোয়াড় হিসেবে যশ-সুনাম আর্জনের পরে সেই অবসাদ কিছুটা কাটিয়ে উঠেছিলেন। কিন্তু গত কয়েক দিন আগে ফের মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। কিন্তু এবার মানসিক অবসাদে ভোগার কারণে যে নিজের প্রাণ দেবেন, তা ভাবতে পারেননি পরিবারের সদস্যরা।

গত এক মাসে এ নিয়ে পাকিস্তানের নামী দুই স্নুকার খেলোয়াড় মারা গেলেন। গত মাসেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন বিস্বের অন্যতম নামী স্নুকার খেলোয়াড় মোহাম্মদ বিলাল। তরূন ও প্রতিভাবান মজিদের আত্মহত্যার খবর শুনে বিস্মিত পাকিস্তানের বিলিয়ার্ডস ও স্নুকার ফেডারেশনের চেয়ারম্যান আলমগীর শেখ।

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত