এশিয়া কাপে হারের জের! বাবর আজমদের বিদেশি লিগে খেলা নিষিদ্ধ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: এশিয়া কাপে ভারতের কাছে তিন-তিনবার দুরমুশ হয়েছে পাকিস্তান। গ্রুপ লিগ, সুপার ফোর এবং ফাইনালে সূর্যকুমার যাদবদের কাছে হারের হ্যাটট্রিকের পরেই সালমান আলি আঘা-শাহিন আফ্রিদিদের উপরে নিষেধাজ্ঞার খাঁড়া নামিয়ে আনল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পিসিবির তরফে জানানো হয়েছে, ‘আন্তর্জাতিক সূচির সময়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে কোনও পাকিস্তানি ক্রিকেটারকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।’ এই নিষেধাজ্ঞার ফলে বাবর আজম, শাহিন আফ্রিদিদের বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশগ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ল।

নিষেধাজ্ঞা জারির বিষয়ে যুক্তি দেখাতে গিয়ে পিসিবির তরফে জানানো হয়েছে, জাতীয় দলের প্রতি ক্রিকেটারদের পূর্ণ মনোযোগ, বিশ্রাম এবং ফিটনেস নিশ্চিত করতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বকাপ এবং গুরুত্বপূর্ণ সিরিজগুলোর আগে খেলোয়াড়দের যথাযথভাবে প্রস্তুত রাখার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া বিকল্প কোনও পথ খোলা ছিল না। মূলত ক্রিকেটারদের জাতীয় ও ঘরোয়া পারফরম্যান্সকে অনুপ্রাণিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিসিবির সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে চুক্তিবদ্ধ হওয়া ক্রিকেটাররা। সিডনি সিক্সার্সের হয়ে বাবর আজম, ব্রিসবেন হিটের হয়ে শাহিন আফ্রিদি এবং মেলবোর্ন রেনেগেডসের হয়ে মোহাম্মদ রিজওয়ানের মতো তারকাদের খেলা পুরোপুরি আটকে গেল। এছাড়া হারিস রউফ, শাদাব খান, হাসান আলিসহ আরও অনেকেই বিবিএলের বিভিন্ন দলে চুক্তিবদ্ধ ছিলেন। শুধু বিগ ব্যাশই নয়, এই নিষেধাজ্ঞার প্রভাব পড়তে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ‘আইএলটি২০’ এবং বিপিএলের ওপরও। আগামিকাল ১ অক্টোবর ‘আইএলটি২০’ নিলামের সংক্ষিপ্ত তালিকায় পাকিস্তানের ১৮ জন ক্রিকেটার রয়েছেন। ডিসেম্বরে প্রকাশ হবে বিপিএলের খসড়া খেলোয়াড় তালিকা।

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্যদফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বাঁকুড়ায় ধুন্ধুমার

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?

চুঁচুড়া রেলস্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লাইন পারাপার করতে গিয়ে মৃত্যু যুবকের

‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তির আগে ছেলেকে নিয়ে পটনা গুরদ্বার পরিদর্শন সানি দেওলের

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

দুর্দিনেও সঙ্গী, বুধে শেখ হাসিনার সাংবাদিক বৈঠকে থাকছেন সাকিব আল হাসান

দুর্নীতিতে অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ক্রিকেটারকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করল ICC

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের