২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

Share:

নিজস্ব প্রতিনিধি: ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার আগেই তরুণ অলরাউন্ডার হামজা নজরকে করা শাস্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ২ বছরের জন্য তাঁকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। ফলে তরুণ পাক ক্রিকেটারের কেরিয়ারই প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়াল।

ইদানিং ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন হামজা নজর। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে পাকিস্তান দলে জায়গা করে নেওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু নিজের এক ভুলে সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন। ভিসার আবেদনে অসত্য ও ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ ওঠার পরেই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নিজের বক্তব্য রাখারও সুযোগ দেওয়া হয় হামজাকে। তদন্তে নেমে তরুণ অলরাউন্ডারের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা খুঁজে পায় তদন্ত কমিটি। এর পরেই হামজাকে দোষী সাব্যস্ত করে কঠোর ব্যবস্থার নেওয়ার জন্য পিসিবির কাছে সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতেই গতকাল বৃহস্পতিবার (৬ অগস্ট) হামজাকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তরুণ অলরাউন্ডারের শাস্তি ঘোষণা করে পিসিবির তরফে বলা হয়েছে, ‘ভুল তথ্য দেওয়া, আসল তথ্য লুকিয়ে যাওয়া, ভুয়ো নথি জমা করা, কোনও মতেই কাঙ্খিত নয়। পাকিস্তান ক্রিকেটের সঙ্গে জড়িত প্রত্যেকের কাছ থেকেই সততার আশা করা হয়। হামজা নজর আসলে বিশ্বাসভঙ্গ করেছেন। বিশ্বাসভঙ্গের কারণেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আদালতে বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

নায়ক হওয়ার স্বপ্নে ঘরছাড়া, ৩৫ বছর পর বাড়ি ফিরলেন নদিয়ার ‘নিখোঁজ’ যুবক

ক্লাবে টিভি দেখা নিয়ে বিবাদ, বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে খুন, চাঞ্চল্য গোপালনগরে

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

বিদেশি রেফারিদের যৌনসেবা দিয়ে ফল প্রভাবিত করার চেষ্টা, কাঠগড়ায় একাধিক ক্লাব

‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনার ডিমে ভয়,’ মহুয়াকে ভর্ৎসনা সুুপ্রিম কোর্টের

নবান্নের পর এবার রবীন্দ্র সদন, নীল-সাদার বদলে গেরুয়া রঙে নামফলক