ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বরাবরই আদায় কাঁচকলায়। সেই সম্পর্কে আরও অবনতি হয়েছে ২০২৫ সালের এপ্রিলে জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর। যে ঘটনায় মৃত্যু হয়েছিল ২৫ জন নিরিহ পর্যটক ও এক কাশ্মীরীর। সেই ঘটনার রেশ পড়েছে খেলার ময়দানেও। ভারত আগেই জানিয়ে দিয়েছে তারা পাকিস্তানের মাটিতে খেলবে না। এবার ভারতে শুরু হতে চলা এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করল পাকিস্তান।  শাহবাজ শরীফের সরকার জানিয়েছে, খেলোয়াড়, কোচদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় তারা ভারতে দল পাঠাবে না। 

 আগামী ১৮ থেকে ২৪ জুন নয়াদিল্লিতে হতে চলা এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ থেকে আনুষ্ঠানিকভাবে তাদের দল প্রত্যাহার করার কথা জানিয়ে দিয়েছে পাকিস্তান। সে দেশের ফেন্সিং ফেডারেশনের সচিব উসমান আহমেদের অভিযোগ, তাঁদের খেলোয়াড়দের নিরাপত্তা, সফর সংক্রান্ত কাগজপত্র এবং প্রয়োজনী আশ্বাস দিতে পারেননি ভারতীয় কর্তারা। যেহেতু এই প্রতিশ্রুতিগুলো আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি, তাই ফেডারেশন টুর্নামেন্ট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। বলেছেন, ‘আমরা আশ্বাসের জন্য আয়োজক কমিটি ও ইন্ডিয়ান ফেন্সিং অ্যাসোসিয়েশনের সঙ্গে দুবার যোগাযোগ করেছিলাম, কিন্তু উত্তর পাইনি।’

আরও পড়ুন: ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ 

যদিও উসমান আহমেদ ভারতীয় কর্তাদের দোষ দেনননি। তাঁর কথায়, ‘বিভিন্ন খেলার বিশ্ব এবং এশীয় নিয়ামক সংস্থাগুলির বিষয়টি নিয়ে ভাবা উচিত। দু’দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা কারও অজানা নয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে নিরাপত্তা এবং অন্যান্য নিশ্চয়তা ছাড়া অংশগ্রহণ সম্ভব নয়।’ 

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ইমরানের মুক্তির দাবিতে আন্দোলন! বাড়ি থেকে বোন আলিমাকে তুলে নিয়ে গেল পুলিশ

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের