ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে রাজধানী দিল্লিতে জোরালো প্রতিবাদের প্রস্তুতি। নিট প্রশ্নপত্র ফাঁস এবং দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার অভাবের অভিযোগকে কেন্দ্র করে শনিবার দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। দিল্লি পুলিশ এই বিক্ষোভের জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদান করেছে। আন্দোলনের নেতৃত্ব দিতে শনিবার সকালে আমেরিকার বোস্টন থেকে নয়াদিল্লিতে পৌঁছেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

সকাল প্রায় ৭ টা ৩৫ মিনিট নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি বার্তা পোস্ট করেন। সেখানে তিনি সমর্থকদের উদ্দেশে লেখেন, ‘আমি দিল্লিতে পৌঁছে গিয়েছি। যন্তর মন্তরে আপনাদের সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি। সঙ্গে একটি বই এবং জাতীয় পতাকা নিয়ে আসবেন। পুলিশ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের নিদর্শন হিসেবে ফুল উপহার দিতে পারেন। আমাদের এই আন্দোলন ভালোবাসা, শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধের মধ্য দিয়েই এগিয়ে নিয়ে যেতে হবে।’

আরও পড়ুন: জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সিজেপির দাবি, নিট প্রশ্নফাঁসের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে এবং এর দায় এড়িয়ে যাওয়া যায় না। সংগঠনটির অভিযোগ, দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব ক্রমশ বাড়ছে। এর বিরুদ্ধে জনমত গড়ে তোলাই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। গত সপ্তাহেই অভিজিৎ দীপকে ঘোষণা করেছিলেন যে তিনি আমেরিকা থেকে দেশে ফিরে একটি শান্তিপূর্ণ গণ আন্দোলনের সূচনা করবেন। তার সেই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এদিকে, এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন, পরিবেশ কর্মী সোনম ওয়াংচুকও। তিনি আগে জানিয়েছিলেন, ৫ জুনের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তিনি আন্দোলনে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। 

প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি পুলিশ। যন্তর মন্তর ও তার আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিল্লি জুড়ে ১ হাজারেরও বেশি পুলিশকর্মী দায়িত্ব পালন করছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য দিল্লিকে ১২ টি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের তদারকির দায়িত্বে রয়েছেন ডিসিপি পদমর্যাদার কর্মকর্তারা। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সরকারি বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এদিকে দিল্লি হাইকোর্টে এই বিক্ষোভ বন্ধের দাবিতে দায়ের হওয়া একটি আবেদনের জরুরি শুনানির আবেদন খারিজ হয়ে যাওয়ায় কর্মসূচির ওপর থেকে বড় আইনি অনিশ্চয়তা দূর হয়েছে। বিচারপতি সৌরভ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অমিত শর্মার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, মামলার শুনানি নির্ধারিত সময়েই হবে। পুলিশ প্রশাসন তাদের কর্মীদের বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ এড়িয়ে সমঝোতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকে কেন্দ্র করে দিল্লির কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি সারাদিন পরিস্থিতির উপর কড়া নজরদারি চালাবে দিল্লি পুলিশ। 

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

বিহারে কাজল রাঘওয়ানির গাড়িতে ভয়াবহ হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ভোজপুরি নায়িকা

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম

পুলিশকে দুষে রেজিনগরে ভোটের ময়দান ছেড়ে পালালেন হুমায়ুন কবীর