চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানের মাটিতে বাজল ‘জন গণ মন’, হাঁ করে শুনছেন অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা

নিজস্ব প্রতিনিধি : শনিবার পাকিস্তানের মাটিতে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দল। লক্ষ্য একটাই ICC চ্যাম্পিয়ন্স ট্রফি। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর কথা ছিল। কিন্তু তার বদলে বাজল ভারতের জাতীয় সঙ্গীত। পাকিস্তানের আকাশে-বাতাসে ছড়িয়ে গেল ‘জন গণ মন’। তা দেখে মুখে ড়া কাড়ে না অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ক্রিকেটাররা। তাজ্জব গোটা দেশ।

আসলে, ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জাতীয় সঙ্গীত বাজানোর কথা ছিল।কিন্তু এ সময় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবর্তে ভুল করে ভারতের জাতীয় সঙ্গীত বাজানো হয়। ‘জন গণ মন..’ শুরু হতেই হইহই কাণ্ড পাকিস্তান জুড়ে। থমকে দাঁড়িয়ে আছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড দল। সঙ্গে সঙ্গে ভারতের জাতীয় সঙ্গীত বন্ধ করা হয়। তারপর অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

সেই ভিডিয়ো এখন ঘুরে বেড়াচ্ছে নেট পাড়ার আনাচে কানাচে। সামাজিক মাধ্যমে নিমেষে ছড়িয়ে পড়ে ভাইরাল এই ভিডিয়ো। তা দেখে একের পর এক কমেন্ট করছেন নেট নাগরিকরা।

উল্লেখ্য, আগামীকাল রবিবার(২৩ ফেব্রুয়ারি)চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। এই ম্যাচ পাকিস্তানের কাছে ডু অর ডাই। নিউজিল্যান্ডের পর, ভারতের কাছে হেরে গেলে বড় অঙ্কের মূল্য চোকাতে হবে আয়োজকদের। তবে নিউজিল্যান্ড এখন অতীত। পাকিস্তানের লক্ষ্য এখন ভারত। ভারতের বিরুদ্ধে ম্যাচে ফর্ম জারি রাখার চেষ্টায় রয়েছে বাবর আজমরা।

Published by:

Share Link:

More Releted News:

দু’বছর বাদে টি-২০-তে বাবর আজমের ব্যাট থেকে এল সেঞ্চুরি

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ