চলতি বছর গুগলে এক ভারতীয় ক্রিকেটারকে সবচেয়ে বেশি খুঁজেছেন পাকিস্তানিরা, কে তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: ধীরে-ধীরে শেষের দিকে এগোচ্ছে ২০২৫ সাল। আর ২৩ দিন বাদেই শুরু হবে নতুন বছর। আর বিদায়ী বছরে গুগলের সার্চ ইঞ্জিনে পাকিস্তানিদের খোঁজার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। শাহবাজ শরিফ-আসিম মুনিরদের দেশের মানুষ সর্বাধিক যাঁর খোঁজ করেছেন তিনি কোনও পাকিস্তানি নন। নিখাদ ভারতীয়। না চমকে উঠবেন না। বাবর আজম, শাহিন আফ্রিদি, বা মোহাম্মদ রিজওয়ানের মতো পাকিস্তানের শীর্ষ ক্রিকেটারদের কেউই গুগল সার্চে শীর্ষ পাঁচের তালিকায় নেই। তাঁদের জায়গা দখল করেছেন হাসান নওয়াজ, ইরফান খান নিয়াজি, সাহেবজাদা ফারহান এবং মুহাম্মদ আব্বাসের মতো তরুণরা। কিন্তু তাঁদেরও টেক্কা দিয়েছেন এক ভারতীয় ক্রিকেটার।

কে তিনি? রোহিত শর্মা? মোটেও না। বিরাট কোহলি? না সঠিক হল না। তবে কে? তিনি আর কেউ নন, এই মুহুর্তে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান তরুণ ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। যিনি চলতি বছর এশিয়া কাপে ২০০ স্ট্রাইক রেটে ৩১৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। এশিয়া কাপ সুপার ফোরে তিনি পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রান করেছিলেন। ২০২৫ সালে ১৭ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৪৭.২৫ গড়ে ৭৫৬ রান করেছিলেন, যার মধ্যে একটি শতরানও ছিল।

শুধু যে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মাকেই সবচেয়ে বেশি খুঁজেছেন পাকিস্তানিরা, তা নয়। পাকিস্তানে সর্বাধিক অনুসন্ধান করা ক্রিকেটের ক্ষেত্রেও চমক ছিল। পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে সিরিজ ছিল তালিকার শীর্ষে। তার পরেই জায়গা করে নিয়েছে পাকিস্তান সুপার লিগ, এশিয়া কাপ, ভারত বনাম পাকিস্তান ম্যাচ এবং পাকিস্তান বনাম নিউজিল্যান্ড সিরিজ।

কার মাথায় উঠবে অরেঞ্জ ক্যাপ? বৈভবের সঙ্গেই দৌড়ে রয়েছেন শুভমন ও সাই সুদর্শন

আগামী ৩ জুন স্বপ্নপূরণ হচ্ছে কর্নাটকের কংগ্রেস নেতা শিবকুমারের

মাথায় নেই সন্দীপের হাত, চাকরি গেল ‘থ্রেট কালচারে’ অভিযুক্ত বিরূপাক্ষের

৩০ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, ভাঙল চন্দননগর পুরসভার বোর্ড

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ঝড়ের দাপটে ভেঙে পড়ল সাধক রামপ্রসাদের ভিটের প্রাচীন গাছ

মালদহে বিজেপি সমর্থক পরিবারের ওপর হামলা, মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ

কিশোর দত্তের বদলে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হলেন আইনজীবী সুরজিৎ নাথ মিত্র

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

বাংলাদেশে হাম এবং উপসর্গে মৃত্যুমিছিল অব্যাহত, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০ শিশুর

ডোমজুড়ে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষর ২ সাকরেদ গ্রেফতার

তৃণমূল নেতার জমি থেকে এবার উদ্ধার একাধিক অস্ত্রশস্ত্র

বিজেপির বিজয় মিছিলে যাওয়ার অপরাধে যুবককে এলোপাথাড়ি ধারাল অস্ত্রের কোপ, গ্রেফতার তৃণমূল কর্মী