ভারত-পাকিস্তান ম্যাচের আগেই ১২ লাখ টাকা জরিমানার হুঁশিয়ারি দুবাই পুলিশের, কী নিষেধ?

যেকোনও দর্শক যদি সহিংসতা মূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, অশালীন বা বর্ণবাদী ভাষা ব্যবহার করে, তাহলে তাদের কারাদণ্ড হতে পারে, এবং জরিমানা হবে ২,৪০,৩৭৪ টাকা থেকে ৭,২১,১২৩ টাকা পর্যন্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর ঘন্টা দুয়েক বাকি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ শুরু হতে। এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে যেমন ভক্তদের উত্তেজনা তুঙ্গে, তেমনি বিতর্কেও মুড়েছে গোটা দেশ। পহেলগাঁও হামলায় পাকিস্তানি জঙ্গিদের হাতে নৃশংসভাবে মৃত্যু হয়েছে ২৬ জন ভারতীয়র। সেই ঘটনার পর প্রথমবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তাতেই আপত্তি দেশবাসীর। দাবি উঠেছে, পাকিস্তানের জন্যে পহেলগাঁও রক্তে ভেসেছে, সেই পাকিস্তানের সঙ্গে খেলছে ভারত। এটা বরদাস্ত করা যাবেনা। বিতর্ক উঠেছে বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে। তাই অর্ধেক দেশবাসী ভারত-পাকিস্তানের ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। এমনকী কোথাও কোথাও বিরোধী রাজনৈতিক দল হুমকিও দিয়েছে যে, যদি টিভিতে এই ম্যাচ চালানো হয়, তাহলে টিভি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি অনেকেই রাস্তায় নেমে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক দিয়েছে।

যাই হোক, এত বিতর্ক সত্ত্বেও খেলা হবে। এখন পাকিস্তানকে হারানোই মুল লক্ষ্য ভারতের। যাই হোক, ম্যাচ শুরু হওয়ার আগে দুবাই পুলিশ দর্শকদের জন্য বেশকিছু নির্দেশিকা জারি করেছে। দুবাই পুলিশ এবং ইভেন্টস সিকিউরিটি কমিটি (ESC) ঘোষণা করেছে যে, যদি কেউ স্টেডিয়ামে নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে আসে এবং ধরা পড়েন। তাহলে তাঁর বিরুদ্ধে ১২ লাখ টাকারও বেশি জরিমানা ধার্য করা হবে। রিপোর্ট অনুসারে, পুলিশ জানিয়েছে যে ম্যাচ শুরু হওয়ার তিন ঘন্টা আগে সাধারণ জনগণের জন্য স্টেডিয়ামের গেটগুলি খুলে দেওয়া হবে এবং প্রবেশের জন্য একটি বৈধ টিকিট থাকা আবশ্যক। নিয়মকানুন না মানলে কঠোর শাস্তি কার্যকর করা হবে। যেকোনও দর্শক যদি সহিংসতা মূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, অশালীন বা বর্ণবাদী ভাষা ব্যবহার করে, তাহলে তাদের কারাদণ্ড হতে পারে, এবং জরিমানা হবে ২,৪০,৩৭৪ টাকা থেকে ৭,২১,১২৩ টাকা পর্যন্ত। এছাড়াও, দুবাই পুলিশের সহকারী কমান্ডার-ইন-চিফ ফর অপারেশনস এবং দুবাইয়ের ইভেন্ট সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল সাইফ মাহর আল মাজরোই বলেছেন যে, নিষিদ্ধ জিনিসপত্র নিয়ে যে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে এক থেকে তিন মাসের কারাদণ্ড হতে পারে। তাছাড়া, কমপক্ষে ৫,০০০ দিরহাম তথা ১২,০১, ৮৭২ জরিমানা করা হবে।

নিষিদ্ধ জিনিসপত্রের তালিকায় রয়েছে পোষা প্রাণী, রিমোট-কন্ট্রোল ডিভাইস, অবৈধ বা বিষাক্ত পদার্থ, পাওয়ার ব্যাংক, আতশবাজি বা অগ্নিশিখা, লেজার পয়েন্টার, কাচের জিনিসপত্র, সেলফি স্টিক, ছাতা, ধূমপান, পতাকা, ব্যানার। তবে টিম ইন্ডিয়ার সহকারী কোচ রায়ান টেন ডোয়েশ্যাট গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে, তারা মূলত ক্রিকেটের উপর মনোযোগ দেবে, তবে একই সঙ্গে দেশের মানুষের অনুভূতিও মনে রাখবে। প্রাক্তন ডাচ ক্রিকেটার বলেছেন, “এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং আমার কোন সন্দেহ নেই যে খেলোয়াড়রা ভারতীয় জনগণের বিশাল অংশের সহানুভূতি ভাগ করে নেবে। এশিয়া কাপ দীর্ঘ সময় ধরে অচলাবস্থায় ছিল এবং আমরা কেবল অপেক্ষা করছিলাম। আমরা ভাবিনি যে আমরা এক পর্যায়ে আসব। তবে খেলোয়াড়দের অনুভূতি এবং আবেগকে পিছনে ফেলে রাখতে হবে। আজ দলের সভায় আমরা এই বিষয়ে আলোচনা করেছি।”
ভারত এবং পাকিস্তান শেষবার ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল, যা দুবাইতেও হয়েছিল।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

বিরাট স্বস্তি তামিলনাড়ু মুখ্যমন্ত্রী বিজয়ের! ডিভোর্সের মামলা তুলে নিলেন স্ত্রী সঙ্গীতা

তামিলনাড়ুতে চাকরির টোপ দিয়ে যুবতীকে বাংলাদেশে পাচার, তদন্তে কলকাতা পুলিশ

পাসপোর্ট-ভিসা ছাড়াই দার্জিলিং বেড়াতে গিয়ে গ্রেফতার ‘বাংলাদেশি’, ঠাঁই হল হোল্ডিং সেন্টারে

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

তৃণমূলীদের দলে যোগদান করালেই ব্যবস্থা, হুঁশিয়ারি দিলীপের

যুবশ্রী-যুবসাথীর বদলে আসছে যুবশক্তি, কারা পাবেন ৩ হাজার টাকা?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ