‘ভয়-ডরহীন ক্রিকেট খেলি’, সামলোচকদের একহাত নিলেন ঋদ্ধি

না, কলকাতা নাইট রাইডার্স বহুদিন আগেই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, কলকাতা নাইট রাইডার্স বহুদিন আগেই তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে চেন্নাই, হায়দরাবাদ হয়ে এবারের আইপিএলে তাঁর ঠিকানা হয়েছে গুজরাত। হ্যাঁ, জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টটিতে প্রথমবার খেলতে আসা দল গুজরাত টাইটানসের জার্সি গায়ে মাঠে নামছেন ঋদ্ধিমান সাহা। বাংলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে প্রথমদিকে সুযোগ না দিলেও এই মুহূর্তে তিনি হয়ে উঠেছেন টাইটানস টিম ম্যানেজমেন্টের অটোমেটিক চয়েজ। অবশ্যই নিজের ভালো পারফরম্যান্সের জেরেই এমনটা সম্ভব হয়েছে। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও ওপেনে দলকে নির্ভরতা দিয়েছেন। 

তবে অনেকদিন ধরেই সাদা বলের ক্রিকেটে ব্রাত্য রয়েছেন ঋদ্ধি। ভারতীয় টেস্ট দলে তাঁর নাম থাকলেও, খেলার সুযোগ পাওয়া তাঁর কাছে হয়ে যায় ভাগ্যের ব্যাপার। কিন্তু এর ফলে সমালোচকদের একাংশ দাবি করেছিলেন যে, সাদা বলের ক্রিকেট এবং বিশেষ করে শর্ট ফরম্যাটের ক্রিকেটে খেলার প্লেয়ার ঋদ্ধি নন। কিন্তু এবার সেই সমস্ত সামলোচকদের একহাত নিলেন ৩৭ বছর বয়সী ঋদ্ধি। 

সম্প্রতি একটি সাক্ষাতকারে ঋদ্ধি বলেন, ‘আমার এটা সত্যিই জানা নেই যে, কেন কিছু মানুষ মনে করেন আমি শর্ট ফরম্যাটে খেলার মতো প্লেয়ার নই। কিন্তু আমি অনেক আগে থেকেই শর্ট ফরম্যাটের ক্রিকেটে খেলে আসছি। হতে পারে আমার চেহারা আন্দ্রে রাসেল, মহেন্দ্র সিং ধোনির মতো নয়। কিন্তু আমার যা ক্ষমতা এবং টেকনিক রয়েছে তাতে পাওয়ার প্লে-তে ভয়-ডরহীন ক্রিকেট খেলতে পারি। আর আমি সেটাই করছি’।

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির