কেকেআরের কাছে হারের পর দলের খেলোয়াড়দের পারফরমেন্সে ক্ষুব্ধ পন্টিং

Share:

নিজস্ব প্রতিনিধি : কেকেআরের বিরুদ্ধে দলের খেলোয়াড়দের পারফরমেন্স নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং। তাঁর মতে, খেলার প্রথমার্ধে যেভাবে দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়রা খেলেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। প্রতিযোগিতায় টিকতে থাকতে হলে খেলোয়াড়দের আরও ভালো করে পারফর্ম করতে হবে।

কেকেআরের বিরুদ্ধে ম্যাচ শেষের পর সাংবাদিকদের মুখোমুখি হন রিকি পন্টিং। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পন্টিং জানান, ‘কেকেআরের বিরুদ্ধে প্রথমার্ধে অতিরিক্ত রান আমরা দিয়ে দিয়েছি। পাশাপাশি স্লো ওভার রেটের মধ্যেও আমাদের পড়তে হয়েছে। এই স্লো ওভার রেটের কারণেই শেষ দুই ওভারে চার ফিল্ডারকে সার্কেলের বাইরে রেখে আমাদের খেলতে হয়েছে।‘ একইসঙ্গে বিশ্বকাপজয়ী এই অস্ট্রেলিয় অধিনায়ক জানান, ‘এই ম্যাচে এমন কিছু ঘটনা ঘটেছে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। যদি আমাদের এই প্রতিযোগিতায় টিকে থাকতে হয়, তাহলে আমাদের সেই সব ভুল শোধরাতে হবে।‘ তাঁর মতে, ‘কলকাতা নাইট রাইডার্স প্রথম ছয় ওভারে ৯০ রান করে ফেলে। এটাই তাঁদের অ্যাডভান্টেজ পজিশনে নিয়ে যায়। এরপর আমাদের দলের খেলোয়াড়রা আর খেলায় ফিরতে পারেনি।‘

এখানেই শেষ নয়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থের প্রশংসা করতেও দেখা যায় পন্টিংকে। তাঁর মতে, ‘যেভাবে পন্থ ব্যাটিং করেছে, অন্যদের সেটা দেখে শেখা উচিত।‘ উল্লেখ্য, কেকেআরের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস হারলেও বুধবারের ম্যাচে পন্থের পারফরমেন্সে কোনও ঘাটতি পড়েনি। আরও একটি অর্ধশতরান করেন তিনি। বুধবারের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ২৭২ রান করে। তবে ২৭৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে অনেক আগেই থেমে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস।

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির