শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি: জল্পনার অবসান। উয়েফা নেশনস লিগে জাতীয় দলের শিবির ছেড়ে ছেড়ে চলে যাওয়ায় শৃঙ্খলাভঙ্গের দায়ে শাস্তির মুখে পড়লেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।  আজ শনিবার (১০ অক্টোবর) পর্তুগালের ফুটবল সংস্থার তরফে দলের তারকা ফুটবলারকে সাময়িক নির্বাসিত করার কথা জানানো হয়েছে। যদিও কতদিনের জন্য সিআর সেভেনকে নিষিদ্ধ করা হয়েছে, তা খোলসা করে জানায়নি পর্তুগিজ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও প্রথম একাদশে ঠাঁই হবে না জানতে পেরে গোঁসা করে জাতীয় দলের শিবির ছেড়ে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ডেনমার্ক ম্যাচের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সিদ্ধান্ত জানান ৪১ বছর বয়সী ফরোয়ার্ড।  দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়ের এমন আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ফলে বাধ্য হয়ে গত মঙ্গলবার এক বিবৃতিতে নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গান তারকা ফুটবলার।

পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) শৃঙ্খলা বিধিমালার ১৬০ নম্বর ধারা অনুযায়ী, কোনও খেলোয়াড় যদি ‘নিয়মিতভাবে ডাক পাওয়ার পরও জাতীয় দল, ম্যাচ, এফপিএফ বা পর্তুগালের ক্রীড়া প্রতিনিধিত্ব–সংক্রান্ত কোনও কার্যক্রমে বিনা কারণে অনুপস্থিত থাকেন কিংবা শিবির ত্যাগ করেন, তবে ১ থেকে ৬ মাসের নিষেধাজ্ঞায় পড়বেন। পেশাদার খেলোয়াড় হলে ৫১০ থেকে ১,০২০ ইউরো জরিমানাও গুনতে হবে।’ এদিন পর্তুগিজ ফুটবল ফেডারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপেশাদার আচরণের জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করা হয়েছে।’

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

ওজন কমাতে মাখনা নাকি পপকর্ন, কোনটা বেশি কার্যকর?

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

নবরাত্রিতে ঘট স্থাপনের পর ৩ ভুল করবেন না, পরিবারে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

মুম্বইয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক বলিউড অভিনেতা ইমরান খান

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি

দুর্গাপুজো উপলক্ষ্যে শিয়ালদহ স্টেশনে বন্ধ পার্কিং, যানজট এড়াতে পদক্ষেপ রেলের