দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কাই সত্যি হল। চোটমুক্ত হতে না পারায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের পেসার প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর জায়গায় বিকল্প হিসেবে জম্মু-কাশ্মীরের জোরে বোলার আকিব নবির নাম বিবেচনা করা হচ্ছে। সূত্রের খবর, জাতীয় দলের নির্বাচকদের ইতিমধ্যেই বিসিসিআইয়ের শীর্ষ কর্তারা জানিয়ে দিয়েছেন, ‘সম্পূর্ণ সুস্থ না হওয়ায় প্রসিদ্ধ কৃষ্ণকে এক দিনের সিরিজে খেলানোর ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই। টেস্টের আগে যাতে সুস্থ হয়ে ওঠেন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।’

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে প্রসিদ্ধের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল। পাঁচ ওভার বল করার পর যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে মাঠ ছাড়তে হয় তাঁকে। ৩০ বছর বয়সী জোরে বোলার গুয়াহাটি থেকে সোজা চলে যান  বেঙ্গালুরুতে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেন্টার অফ এক্সেলেন্সে (সিওই) রয়েছেন তিনি। বোর্ডের চিকিৎসকেরা জানিয়েছিলেন, ‘তিন সপ্তাহ পর আবার অনুশীলন শুরু করতে পারবেন প্রসিদ্ধ। তবে পুরোদমে বোলিং শুরু করতে চার সপ্তাহ মতো সময় লাগতে পারে।’

টি টোয়েন্টি সিরিজ শেষে আগামী ৪ নভেম্বর থেকে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে এক দিনের সিরিজ শুরু হবে। তার আগে প্রসিদ্ধ সম্পূর্ণ ফিট হয়ে যাবেন বলে আশা করা গিয়েছিল। যদিও তা হয়নি। বুধবার (২৮ অক্টোবর) বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, ‘প্রসিদ্ধ ভালভাবেই সুস্থ হয়ে উঠছেন। আগামী ১ ও ২ নভেম্বর সেন্টার অফ এক্সেলেন্সে তাঁর ফিটনেস পরীক্ষা করা হবে। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলা সম্ভব হবে না। টেস্ট সিরিজের আগে যাতে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন, সেই চেষ্টা করা হচ্ছে।’

পাহাড়-নদী-ঝর্না-জলাধার একসঙ্গে উপভোগ করতে চান? ঘুরে আসুন ঝাড়খণ্ডের এই ঠিকানায়

তালিবানি রক্তচক্ষু উপেক্ষা, আফগানিস্তানে ৫ গুণ বেড়েছে আফিম চাষ

কর্মক্ষেত্রে সাফল্য, প্রেমেও সুখের সময়, নভেম্বর কেমন কাটবে তুলা রাশির জাতকদের?

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, ওটস দিয়ে বানিয়ে ফেলুন এগ কাঠি রোল

৯০০০mAh ব্যাটারি, দুর্দান্ত প্রসেসর, ৭০০০ টাকা ছাড়ে মিলছে OnePlus Nord 6

শীতের মরশুমে মন খাইখাই করে? খিদে বেড়ে যাওয়ার পিছনে রয়েছে ৪ কারণ

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬৭ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে ইতিহাসে বেন ডাকেট

বীরভূমের নানুরে কাজল শেখের বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি, কারণ কী?

নতুন করে সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, কোন-কোন জেলায় শুক্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি?

ডিজিটাল প্রতারণায় ব্যাঙ্কের গাফিলতি প্রমাণিত হলে দিতে হবে পুরো টাকা ফেরত, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারে বিধান পরিষদ নির্বাচনে ‘রামধাক্কা’ খেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট

ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগ করে নিতে সতীর্থদের বিশেষ উপহার দেবেন কেন

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির