২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের ২২ গজে দীর্ঘদিন ধরে দাপট দেখিয়েছেন রোহিত শর্মা। তাঁর ব্যাটিং দেখতে যেমন মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীরা, তেমনই মাঠের বাইরে তাঁর মজার স্বভাব এবং স্বতঃস্ফূর্ত ব্যক্তিত্বও বারবার নজর কেড়েছে। এবার সেই রোহিতকেই দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। ক্রিকেটের গণ্ডি পেরিয়ে বিনোদন জগতে পা রাখতে চলেছেন ‘হিটম্যান’। মাঠে চার-ছক্কা হাঁকানো অনেক ক্রিকেটারই টিভি শোতেও নিজেদের ছাপ রেখেছেন। এখন এই তালিকায় যুক্ত হয়েছে আরও একটি নাম। ব্যাট হাতে নয় এবার সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে রোহিত শর্মাকে। এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমী থেকেই শুরু করে বিনোদন প্রেমীরাও। 

রোহিতের নতুন এই ভূমিকাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রোহিত শর্মা এখন বিনোদন জগতে ঝড় তুলতে প্রস্তুত। নতুন যাত্রাকে ইতিমধ্যেই ‘বিনোদন জগতের সবচেয়ে বড় ধামাকা’ হিসেবে তুলে ধরা হচ্ছে। সম্প্রতি সোনি টিভির তরফে রোহিতের নতুন শো-এর একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল নিজেই খুঁটিয়ে দেখছেন রোহিত। এমনকি ক্যামেরাম্যানকে কীভাবে শুট করতে হবে, সেই নির্দেশও দিতে দেখা যায় তাঁকে। প্রোমোর বার্তা দেওয়া হয়েছে, স্টেজ তৈরি, ক্যামেরাও প্রস্তুত; এবার খুব তাড়াতাড়ি দেখা হবে রোহিতের সঙ্গে। তবে এখনও শো-এর আনুষ্ঠানিক সম্প্রচারের তারিখ জানানো হয়নি।

 

View this post on Instagram

 

আরও পড়ুন: আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

রোহিতের জনপ্রিয় ‘গার্ডেন’ ডায়লগও এই নতুন শো-এর প্রচারে জায়গা করে নিয়েছে। মে মাসে প্রকাশিত একটি টিজারে তাঁর বিখ্যাত মন্তব্যকে ঘিরেই চর্চা শুরু হয়েছিল। সেই ডায়লগ বলতে বলা হলে রোহিতের পাল্টা প্রশ্ন ছিল, একটি ডায়লগই যদি এত ভাইরাল হয়, তাহলে পুরো শো এলে কী হবে! তবে যাইহোক, ব্যাট হাতে ঝড় তোলার পর এবার টিভির পর্দায় ‘হিটম্যান’-এর ম্যাজিক দেখতে মুখিয়ে গোটা দেশ। শো-টির প্রোমো ভিডিওর কমেন্ট সেকশনে ভক্তরা রোহিতকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। নতুন ইনিংস কতটা জমে ওঠে, সেটা দেখার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র