ইয়ামাগুচিকে উড়িয়ে ইতিহাস পিভি সিন্ধুর, প্রথম ভারতীয় হিসেবে জিতলেন জাপান ওপেন

রবিবার (১৯ জুলাই) জাপানের আকানে অনুষ্ঠিত সুপার ৭৫০ ফাইনাল ম্যাচে পিভি সিন্ধু ২১-১৭, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতিহাস গড়লেন পিভি সিন্ধু। ভারতের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে জাপান ওপেন জিতলেন। রবিবার (১৯ জুলাই) জাপানের আকানে অনুষ্ঠিত সুপার ৭৫০ ফাইনাল ম্যাচে পিভি সিন্ধু ২১-১৭, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন ইয়ামাগুচিকে। ম্যাচটি টানা ৫০ মিনিট স্থায়ী হয়েছিল। দু’বছর পর কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন সিন্ধু। পাশাপাশি প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে গড়লেন ইতিহাস। এর আগে এই টুর্নামেন্টের কোনও বিভাগেই কোনও ভারতীয় খেলোয়াড় শিরোপা জেতেননি। এই ম্যাচ জিতে সিন্ধু শুধু ইতিহাসই সৃষ্টি গড়েননি, ভারতীয় ব্যাডমিন্টনের নতুন অধ্যায়ও রচনা করেছেন। বহুদিন পর ফের চেনা মেজাজে ধরা দিলেন দু’বারের অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু।

রবিবার জাপান ওপেনের ফাইনালে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে ছিলেন। প্রতিপক্ষ ইয়ামাগুচিকে কোর্টের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রীতিমতো দৌড় করিয়েছেন। শেষমেষ ৩১ বছরের ভারতীয় ব্যাডমিন্টন তারকার কৌশলের কাছে হার মানতে হল বিশ্বের তিন নম্বর ইয়ামাগুচিকে। এই নিয়ে ষষ্ঠ বার জাপান ওপেনের ফাইনালে উঠেছিলেন ইয়ামাগুচি। বিশ্বক্রমতালিকাতে তিনি সিন্ধুর চেয়ে অনেকটাই এগিয়ে। এই মুহূর্তে তিনিই মহিলা সিঙ্গলসে বিশ্বচ্যাম্পিয়ন। গত চার বছরে ইয়ামাগুচিকে এই টুর্নামেন্টে কেউ হারাতে পারেননি। তাই আজকের ম্যাচটি অনেকটাই চ্যালেঞ্জিং ছিল পিভি সিন্ধুর কাছে। এদিন ম্যাচের শুরুতে একের পর এক স্ম্যাশ, প্লেসিংয়ে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করেন সিন্ধু। ম্যাচের প্রথমে ৩-০ ব্যবধানে এগিয়ে গেলেও কয়েকটি ভুল করে বসেন সিন্ধু। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ৩-৩ করে ফেলেন ইয়ামাগুচি। একটা সময় পর্যন্ত দু’জনে সমানে সমানে পাল্লা দিচ্ছিলেন। সিন্ধু ৯-৬ ব্যবধানে এগিয়ে যাওয়ার পরও সমতায় ফেরেন ইয়ামাগুচি, হয় ১১-১১। এরপর ৩৬ শটের র‌্যালি জিতে শেষ দাপট শুরু করেন সিন্ধু। এগিয়ে যান ১৬-১২ ব্যবধানে। এই ব্যবধান আর কমাতে পারেননি ইয়ামাগুচি। শেষ পর্যন্ত ২১-১৭ ব্যবধানে জাপান ওপেন জিতে প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন সিন্ধু।

পিভি সিন্ধু শেষবার ২০২৪ সালের ডিসেম্বরে সৈয়দ মোদি আন্তর্জাতিক টুর্নামেন্টে ট্রফি জিতেছিলেন। দীর্ঘদিন ধরে ফিটনেস ও ফর্ম নিয়ে ভুগছিলেন তিনি, ভক্তরা ভেবেই বসেছিলেন হয়তো তাঁর কেরিয়ার শেষ হয়ে গেল, কিন্তু সবকিছু উড়িয়ে ফের ফর্মে ফিরলেন তিনি। সিন্ধু এই জয়ের মাধ্যমে শক্তিশালী প্রত্যাবর্তন করলেন। কেরিয়ারের প্রথমবারের মতো বিডব্লিউএফ সুপার ৭৫০ সিরিজ শিরোপা জিতলেন পিভি সিন্ধু। ২০১৯ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর এটি ছিল তার প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা।

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র