বড় স্বস্তি সিন্ধুর, অল ইংল্যান্ডে না খেললেও দিতে হচ্ছে না মোটা অঙ্কের জরিমানা

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলায় অংশ নিতে না পারলেও আর্থিক শাস্তি থেকে রেহাই পেলেন পিভি সিন্ধু। দুবাইয়ে আটকে পড়ার কারণে তিনি মর্যাদাপূর্ণ অল ইন্ডিয়া ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি। নিয়ম অনুযায়ী, নাম নথিভুক্ত করে শেষ মুহূর্তে সরে দাঁড়ালে জরিমানা হওয়ার কথা ছিল। তবে পরিস্থিতির কথা বিবেচনা করে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা তাঁর জরিমানা মকুব করেছে।

সিন্ধু জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতা থেকে সরে যাননি। পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে দুবাইয়ে বিমান চলাচল ব্যাহত হওয়ায় তিনি সেখানে আটকে পড়েন। এই অপ্রত্যাশিত পরিস্থিতিতে তাঁর পক্ষে ইংল্যান্ডে পৌঁছানো সম্ভব হয়নি। তাই প্রায় ৫ লক্ষ টাকার সম্ভাব্য জরিমানা আরোপকে অন্যায্য বলে মনে করে সংস্থা তা প্রত্যাহার করেছে।

আরও পড়ুন: বার্সার কাছে ৩-০ গোলে হেরেও ১৩ বছর পর কোপা দেল রে ফাইনালে আতলেতিকো

তবে সমস্যা পুরোপুরি কাটেনি। সামনে রয়েছে সুইস ওপেন, যা ১০ থেকে ১৫ মার্চ সুইৎজারল্যান্ডের বাসেলে হওয়ার কথা। কিন্তু সেখানে যেতে হলেও দুবাই হয়ে বিমান ধরতে হবে। বর্তমান পরিস্থিতিতে তিনি আদৌ অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইজরায়েল, আমেরিকা ও ইরানের সংঘাতের প্রভাবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে বিমান পরিষেবা আংশিক বা সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে আন্তর্জাতিক যাতায়াতে বড়সড় বিঘ্ন ঘটেছে। এই কারণেই সুইস ওপেনে অংশগ্রহণ নিয়ে সংশয়ে রয়েছেন ভারতের তারকা শাটলার। ‘স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া’-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিন্ধু বলেন, তিনি সুইস ওপেনে খেলতে আগ্রহী, কিন্তু উড়ানসংক্রান্ত জটিলতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সীমিত সংখ্যক ফ্লাইট চললেও টিকিট পাওয়া কঠিন। উপরন্তু দুবাই হয়ে যাত্রা করাও ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তিনি। 

বার্মিংহ্যামে অল ইংল্যান্ড খেলতে যাওয়ার পথে দুবাইয়ে আটকে পড়েছিলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী এই তারকা। অবশেষে মঙ্গলবার তিনি দেশে ফিরতে সক্ষম হন। সমাজমাধ্যমে তিনি জানান, বেঙ্গালুরুর বাড়িতে নিরাপদে পৌঁছেছেন। সাম্প্রতিক অভিজ্ঞতা যে উদ্বেগে ভরা ছিল, তা তাঁর বক্তব্যেই স্পষ্ট। তিনি জানান, গত কয়েক দিন চরম অনিশ্চয়তার মধ্যে কেটেছে, তবে বাড়িতে ফিরতে পেরে তিনি কৃতজ্ঞ। দুবাই কর্তৃপক্ষ, বিমানবন্দর কর্মী ও ইমিগ্রেশন দফতরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সিন্ধু বলেন, কঠিন সময়ে তাঁদের সহায়তা ও পেশাদারিত্ব ছিল অনন্য। আপাতত বিশ্রাম নিয়ে পরবর্তী প্রতিযোগিতার প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। 

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?