বার্সার কাছে ৩-০ গোলে হেরেও ১৩ বছর পর কোপা দেল রে ফাইনালে আতলেতিকো

Share:

নিজস্ব প্রতিনিধি:  ম্যাচ জিতেও হারতে হল  বার্সেলোনাকে। অন্যদিকে বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে পৌঁছে গেল আতলেতিকো । কোপা দেল রে ফাইনালে উঠতে কম চেষ্টা করেনি বার্সা। তবে শেষ পর্যন্ত হল না স্বপ্নপূরণ। প্রথম লেগে ৪-০ গোলে হারের পর বার্সার কাছে দ্বিতীয় লেগটা ছিল অন্যতম কঠিন।   ঘরের মাঠে আতলেতিকো মাদ্রিদকে ৫-০ গোলে হারালে ফাইনালে পৌঁছে যেত বার্সা ।    কোপা দেল রেইয়ের সেমি ফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনা ৩-০ গোলে  জিতেছিল কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-৪ এ  হার হওয়ায় দেল রেই থেকে তারা ছিটকে গেলো ।  

 সেমিফাইনাল প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে ৪–০ হারা বার্সা  দ্বিয়ীয় লেগে ৭২ মিনিটের মধ্যে ৩–০ গোলের লিডও নিয়েছিল। শেষ ১৮ মিনিটে এক গোল পেলেই ম্যাচ চলে যেত অতিরিক্ত সময়ে। কিন্তু হান্সি ফ্লিকের দল শেষ পর্যন্ত সেই লক্ষ্য অর্জন করতে পারেনি । বার্সাকে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর কোপা দেল রে ফাইনালের টিকিট  নিশ্চিত করল আতলেতিকো। তারা সর্বশেষ ২০১২–১৩ মৌসুমে ফাইনালে উঠেছিল। সেই সময়ে  রিয়াল মাদ্রিদকে ২–১ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। এই প্রস্নগে উল্লেখ্য,  শেষ ষোলো থেকে আগেই বিদায় নিয়েছে রিয়াল মাদ্রিদ।  তাই এবারে রিয়াল–বার্সাকে ছাড়াই হবে  কোপা দেল রে ফাইনাল । প্রতিযোগিতার সেমিফাইনালের   আজ রাতে মুখোমুখি হবে রিয়াল সোসিয়েদাদ ও অ্যাথলেটিক বিলবাও। এর আগে প্রথম লেগে ১–০ গোলে জিতেছে সোসিয়েদাদ। 

আরও পড়ুন: ভারতীয় ব্যাটার রো-কো ওপরই ভরসা ব্যবসায় লাভের জন্য, ওয়ান ডে বাড়াতে চায় কিউইরা

ম্যাচ শেষে বার্সার কোচ ফ্লিক বলেছেন, ‘আমরা হতাশ, কিন্তু আজকের পারফরম্যান্স নিয়ে গর্বিত। অসাধারণ ম্যাচ, আরও গোলের সুযোগও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তা হয়নি, যা মেনে নিতে হবে।’  ম্যাচে বার্সা হারলেও তাদেরই দাপট ছিল পুরো ম্যাচে ।   পরিসংখ্যান পক্ষে থাকলেও বার্সা দুই লেগ মিলিয়ে  হেরে গিয়েছে। অন্যদিকে আতলেতিকো মাদ্রিদ ১৩ বছর পর কোপা দেল রেইয়ের ফাইনালে প্রবেশ করল।  ঘুরে দাঁড়ানোর  লক্ষ্যে ২৯ মিনিটে বার্সাকে এগিয়ে দেন মার্ক বার্নাল। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। বিরতির পরও দাপট ধরে রাখে বার্সা। ৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন।  তবে তারপরও ফাইনালে যেতে পারেনি কারণ ম্যাচে বাকি সময়ে বার্সাকে আর কোনো গোল  করতে দেয়নি আতলেতিকো।  তাই এই ম্যাচে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালান ক্লাবটিকে। 

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

শাহরুখের মান্নাত থেকে উদ্ধার ৮ ফুটের দুই সাপ, হুলস্থুল কাণ্ড বাড়িতে

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?