সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল শুক্রবার (৯ অক্টোবর) ডারবানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। আর ওই ম্যাচে প্রোটিয়াদের হয়ে নামছেন জোরে বোলার আনরিখ নোখিয়ে। দীর্ঘ সাড়ে তিন বছরেরও বেশি সময় পর দেশের জার্সি গায়ে টেস্ট ম্যাচ খেলতে চলেছেন ৩২ বছর বয়সী পেসার। যদিও অজিদের বিরুদ্ধে প্রথম একাদশে ঠাঁই হয়নি হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠা কাগিসো রাবাদার।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ বার দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে টেস্ট ম্যাচে নেমেছিলেন নোখিয়ে। দেশের জার্সি গায়ে ১৯ টেস্টে ৭০ উইকেট ঝুলিতে পুরেছেন। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন চারবার। গত সাড়ে তিন বছরের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি নোখিয়ে। ফলে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাঁকে প্রথম একাদশে ফেরানো বড় চমক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে সাড়ে তিন বছরের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ম্যাচের বাইরে থাকা নোখিয়েকে ফেরালেও কাগিসো রাবাদাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চায়নি দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজমেন্ট। ২০২৫ সালের অক্টোবরে পাকিস্তান সফরে শেষবার মাঠে নেমেছিলেন রাবাদা। এরপর ভারত সফরের দলে থাকলেও খেলতে পারেননি কোনও ম্যাচ। চোট কাটিয়ে গত সপ্তাহান্তে নিজেদের মধ্যে খেলা প্রস্তুতি ম্যাচে বোলিং করেন তিনি। এমনকি বৃহস্পতিবার ডারবানে দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছিলেন। তবে তাঁকে প্রথম একাদশে রাখা হয়নি। শারীরিকভাবে আরও ফিট হওয়ার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। রাবাদাকে দলে না নেওয়া নিয়ে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, আমরা সতর্কতার পথ বেছে নিয়েছি এবং তাকে আরও কিছু দিন বাড়তি সময় দিয়েছি, যাতে সে যতটা সম্ভব শতভাগ ফিট হয়ে উঠতে পারে।’

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

শনি ও মঙ্গলের সংযোগে নবপঞ্চম রাজযোগ, পুজোতে মালামাল হবেন ৫ রাশির জাতকরা

হাতিতে চেপে আসছেন দুর্গা, নবরাত্রিতে তিন রাশির জাতকদের ভাগ্য বদলাবে

অনাথ আশ্রমের আড়ালে আর্থিক প্রতারণা, কাটোয়ায় গ্রেফতার অবসরপ্রাপ্ত শিক্ষক

দু’চাকা কেনার ইচ্ছে রয়েছে? পুজোয় ৩৪ হাজারেই নিয়ে আসুন স্কুটার

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

দিল্লি ক্যাপিটালসের কোচ হয়েই ঋষভ পন্থকে জোর ধাক্কা দিলেন সৌরভ

পুজোর কেনাকাটায় ভিলেন বৃষ্টি, সন্ধ্যা নামার মুখে কলকাতায় শুরু দুর্যোগ

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর