ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন ১৪ বারের খেতাব জয়ী নাদাল

২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন ফরাসি ওপেনে আর র‍্যাকেট হাতে দাপিয়ে বেড়াতে দেখা যাবে না বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদালকে। কোমরে চোটের কারণে আগামী ২৮ তারিখ থেকে শুরু হওয়া রোঁলা গ্যারোয় তাঁর পক্ষে খেলা সম্ভব হবে না বলে বৃহস্পতিবার জানিয়েছেন ১৪ বারের খেতাব জয়ী তারকা। আর রাফায়েল নাদাল না খেলায় ফরাসি ওপেন অনেকটাই জৌলুস হারাল বলে মনে করছেন টেনিস বিশেষজ্ঞরা।

২০০৫ সালে প্রথমবার ফরাসি ওপেনে অংশ নিয়েছিলেন রাফা। তার পরে তো ইতিহাস। গত ১৮ বছরে প্রতিযোগিতায় ১৪ বারই খেতাব নিজের পকেটে পুরেছেন তিনি। গত বছরও চোট নিয়ে খেলে শিরোপা জিতেছিলেন নাদাল। পরিসংখ্যান বলছে, রোঁলা গ্যারো তাঁকে দুহাত ভরিয়ে দিয়েছে। মোট ১১৫টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে জিতেছেন ১১২টি ম্যাচে। হেরেছেন মাত্র তিনটি ম্যাচে।

গত বছরও গোড়ালিতে চোট নিয়ে ফরাসি ওপেনে খেলেছিলেন স্প্যানিশ টেনিস তারকা। খেতাব জয়ের পরে জানিয়েছিলেন, কেন ফরাসি ওপেন তাঁর হৃদয়ের এত কাছের। নাদালের কথায়, ‘ফরাসি ওপেন না হলে গোড়ালির এই চোট এবং অসহ্য যন্ত্রণা নিয়ে কোনও মতেই গ্র্যান্ড স্ল্যামে খেলতে নামতাম না। আগে ফরাসি ওপেনে ১৩টি ট্রফি জিতলেও, এ বার ট্রফি জিতে সবচেয়ে বেশি অবাক  হয়েছি, তৃপ্তি পেয়েছি।’ সূত্রের খবর, আগামী বছরই টেনিস কোর্টকে বিদায় জানিয়ে র‍্যাকেট তুলে রাখতে পারেন ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা।

বিয়ের অনুষ্ঠান চলাকালীন ধসে পড়ল ছাদ, চেয়ার হাতে ছুটলেন অতিথিরা! ভাইরাল ভিডিও

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের দেড় বছরের মাথায় দিলেন সুখবর

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিজেপির মণ্ডল সভাপতি সুজিত হালদারের

হলিউডে ফের শোকের ছায়া, প্রয়াত ‘নর্থ বাই নর্থওয়েস্ট’-খ্যাত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইভা সেইন্ট

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

‘শুদ্ধিকরণ’-এর নামে মহিলার সঙ্গে পাশবিক অত্যাচার! গ্রেফতার ৯

পুজোয় ছাতা সঙ্গী হবে? বাংলার আকাশে ফের নিম্নচাপের প্রভাব, ৩ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা

শেষ ম্যাচে লিখলেন রুপকথা, চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন মেসি

জ্বলল জাহাজ! কৃষ্ণসাগরে ২৩ জন ভারতীয় বহনকারী তেল ট্যাঙ্কারে ভয়াবহ ড্রোন হামলা ইউক্রেনের

চিকিৎসার নামে শিশুদের শূন্যে ছুঁড়ে দিচ্ছেন তান্ত্রিক, প্রকাশ্যে ভয়ঙ্কর ভিডিও

হাসপাতালের পথে তীব্র যানজট, অটোর মধ্যেই সন্তানের জন্ম দিলেন মহিলা

প্রশাসনিক প্রধান হিসেবে একটানা ২৫ বছর পূর্ণ মোদির, শুভেচ্ছাবার্তা জাপানের প্রধানমন্ত্রীর